| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভালো পারফরম্যান্স করেও লজ্জাজনক পরিস্থির মুখোমুখি অ্যালিস পেরি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১৬:৪৭:৪০
ভালো পারফরম্যান্স করেও লজ্জাজনক পরিস্থির মুখোমুখি অ্যালিস পেরি

চলমান টুর্নামেন্টে টানা ৫ ম্যাচ হেরেছে স্মৃতি মান্দানার দল বেঙ্গালুরু। তবে, অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনেও ব্যাট হাতে জ্বলে উঠতে ভুলেন নি পেরি। কিন্তু দলের ব্যর্থতার কারণে তার পারফরম্যান্স ম্লান হয়ে যাচ্ছে।

কিন্তু মজার ব্যাপার হল, পেরির ১৬ বছরের সফল আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই টানা ৫ ম্যাচে হারেননি। শুধুমাত্র আইপিএলে এসে এমন লজ্জাজনক পরিস্থির মুখোমুখি হলেন।

সর্বশেষ দিল্লির বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচে পেরি ৫২ বলে ৬৭ রান করেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ ৬ ওভারে বেঙ্গালুরু সংগ্রহ করে ৮০ রান। তবে দিনশেষে হারেই কপালে জুটেছে পেরির। ম্যাচ হারলেও এই অজি অলরাউন্ডার নিজের ব্যক্তিগত দায়িত্বশীলতা ভোলেননি। খেলা শেষ হওয়া মাত্রই তিনি ডাগআউটের আশপাশে পড়ে থাকা আবর্জনা পরিষ্কারে নেমে পড়েন। যার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে।

পেরির পারফরম্যান্সে বেশ প্রশংসা করছেন ক্রিকেট ভক্তরা। তাদের কেউ বলছেন, ‘পেরির পারফরম্যান্স আমাদের হৃদয় জিতে নিয়েছে।’

ভক্তদের জবাবে পেরি জানান, ‘আমি মনে করি, যেখানেই খেলি না কেন সেখানকার মর্যাদা ও সম্মান বজায় রাখা উচিত।’

আবার কারও মতে, ‘পেরি প্রায় প্রতি ম্যাচেই ডাগআউটের সব বোতল ও আবর্জনা পরিষ্কার করছেন ভালো কথা, কিন্তু তিনি এখনও মাঠে বেঙ্গালুরুর আবর্জনা (দলের বাজে পারফরম্যান্স) দূর করতে পারেননি।’

পেরির সর্বশেষ ৫ ম্যাচে চিত্রটিও তার পক্ষেই কথা বলে। ম্যাচপ্রতি তার রান হচ্ছে- ৩১ (১৯ বল), ১৩ (৭ বল), ৩২ (২৫ বল), ৫২ (৩৯ বল) ও ৬৭ (৫২ বল)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...