ডব্লিউটিসি একাদশে কপাল পুড়ছে কার, জাদেজা নাকি অশ্বিনের
অশ্বিন টুর্নামেন্টে মোট ২৫ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। ভারতের তারকা খেলোয়াড় জাদেজা এবং নাথান লিয়ন ২২ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তবে দেশের অন্যতম তারকা ক্রিকেটার অক্ষর ভালো বোলিং করতে পারেননি এবং সিরিজে মাত্র তিনটি উইকেট নেন।
তবে অক্ষর প্যাটেল ব্যাট হাতে নীচের দিকে নেমেও বড় অবদান রেখেছেন। অক্ষর পাঁচ ইনিংসে ৮৮ গড়ে ২৬৪ রান করেছেন। ভারতীয় দলে তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি চার টেস্টে তিনটিতে পঞ্চাশের বেশি স্কোর করেছেন। জাদেজাও নাগপুরে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৭০ রান করেন।
আগামী ৭ জুন ওভালে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ভিন্ন কৌশলে এগুচ্ছে। কারণ ফাইনাল ম্যাচটি হবে ইংল্যান্ডের মাটিতে। তবে এটা নিশ্চিত যে অক্ষর সম্ভবত একাদশে থাকবেন না। আর যদি জায়গা করে নিতে পারেন, তবে তিনি নিঃসন্দেহে ভাগ্যবান হবেন।
ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক বিশ্বাস করেন যে, সিম-বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর সম্ভবত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে জায়গা করে নেবেন।
ক্রিকবাজে কার্তিক বলেছেন, ‘সত্যি বলতে গেলে সবাই ফিট থাকলে, বিশেষ করে অশ্বিন এবং জাদেজা ফিট থাকলে, তবে অক্ষর সুযোগ পাবে না। আমার মনে হয় শার্দুল ওর জায়গা নেবে।’
তিনি আরও বলেছেন যে, পরিস্থিতি বিবেচনা করলে হয়তো অশ্বিন এবং জাদেজার পক্ষেই একসঙ্গে একাদশে খেলাটা বেশ কঠিন হতে পারে। তাঁর মতে, যদি পিচটি পেসারদের জন্য বেশি উপযোগী হয় এবং সেই সময়ে পরিস্থিতি মেঘাচ্ছন্ন থাকে, যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা হলে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের পক্ষে অশ্বিন এবং জাদেজার মধ্যে একজনকে বেছে নেওয়া ছাড়া কোনও উপায় থাকবে না।
তার দাবি, ‘ভারত হয়তো অশ্বিন বা জাদেজা যে কোনও একজনকে খেলতে পারে। সত্যি কথা বলতে কী, ভারতীয় দল গত বার দুই স্পিনারকে খেলিয়ে ভুল করেছিল এবং তারা বেশি বোলিংও করেনি। এটি একমাত্র ম্যাচ এবং একটাই সুযোগ। এই ম্যাচে আপনার সেরা একাদশ খেলাতেই হবে। এর জন্য যদি অশ্বিন এবং জাদেজার মধ্যে একজনকে বাদ দিতে হয়, তা হলে ঠিক আছে। এটা করতে হবে। তাই আপনাকে এটা ভেবে আগে থেকেই ভাবতে হবে যে, সেরা একাদশ কোনটি? আমরা সব সময়েই জাদেজাকে এগিয়ে রেখেছি কারণ ও বেশি ভালো ব্যাট করতে পারে।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালে, ম্যাচের এক দিন আগে ভারত অশ্বিন এবং জাদেজা উভয়কেই তাদের প্লেয়িং একাদশ রেখে দল ঘোষণা করেছিল এবং ওভালে বৃষ্টি ও মেঘলা অবস্থা সত্ত্বেও দল পরিবর্তন করেনি। অশ্বিন এবং জাদেজার চেয়ে বেশি ম্যাচটিতে সিমারদের আধিপত্য ছিল বলে, ভারত বিপাকে পড়ে যায়।
কার্তিক আরও যোগ করেছেন যে উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএস ভরত ব্যাট হাতে এবং উইকেটের পিছনে নজর কেড়েছেন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের পর স্ক্যানারে থাকবেন ভরতও। কার্তিক মনে করেন, ‘ভুলে যাবেন না যে, কিপার হিসেবে কেএস ভরতের জন্য একটি কঠিন সিরিজ ছিল এটি। তাই ওকেও স্ক্যানারের আওতায় রাখা হবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
