| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ক্রিকেটে হেডকোচ-বোলিংসহ বিরাট পরিবর্তন, জানুন বিস্তারিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১৫:১১:৪৭
পাকিস্তান ক্রিকেটে হেডকোচ-বোলিংসহ বিরাট পরিবর্তন, জানুন বিস্তারিত

এছাড়া, আফগানিস্তান সিরিজের জন্য দলের অন্তর্বর্তীকালীন কোচও নিয়োগ করেছে ক্রিকেট বোর্ড। আব্দুর রহমানকে প্রধান কোচ এবং সাবেক ফাস্ট বোলার উমর গুলকে বোলিং কোচ করা হয়েছে। কিন্তু একদিন আগেই প্রধান কোচ করা হয় মোহাম্মদ ইউসুফকে।

আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ দুবাইয়ের সারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের তিনটি ম্যাচ হবে।

এছাড়া সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচ, আবদুল মজিদকে ফিল্ডিং কোচ করা হয়েছে। এর পাশাপাশি টিম ট্রেইনার থেকে প্রায় সব পদেই নতুন নিয়োগ দিয়েছে পিসিবি।

প্রধান কোচের দায়িত্ব পাওয়া রেহমান এর আগে ঘরোয়া ক্রিকেটে এক দশকেরও বেশি সময় কোচের দায়িত্ব পালন করেছেন। স্থানীয় অনেকগুলো দলের প্রধান কোচের পর চলমান পিএসএলেও তিনি মুলতান সুলতান্সের সহকারী কোচের দায়িত্বে আছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরেও তিনি ছিলেন পাকিস্তান অ-১৯ দলের সঙ্গে।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একদিন আগেই ইউসুফকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ঘোষণা করেছিলেন। তার একদিন পরই পাল্টে গেল সেই ঘোষণা। এবার প্রধান কোচ করা ইউসুফকে বানানো হল ব্যাটিং কোচ। অবশ্য নাজাম শেঠি আগেরদিনের ঘোষণাকে ভুল বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে ইউসুফের নতুন দায়িত্বের কথা বলেন তিনি। কেবল কোচ ঘোষণা কাণ্ডই নয়, প্রধান ক্রিকেটারদের বিশ্রামে রাখার বিষয়টি নিয়েও সমালোচনার মুখে পড়েছেন শেঠি। সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ তো বলেই দিয়েছেন যে, শেঠি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন।

এছাড়া, উমর গুলকে বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে । সাবেক এই পাকিস্তানি পেসারের জায়গায় আফগানদের দায়িত্ব দেওয়া হয়েছে সে দেশেরই সাবেক পেসার মোহাম্মদ হামিদকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো গুল ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি সাদা পোশাকে ১৬৩ উইকেট, ওয়ানডেতে ১৭৯টি এবং টি-টোয়েন্টিতে পেয়েছেন ৮৫ উইকেট। অবসরের পরই তিনি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচের নিয়োগ পান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...