| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ফের বর্ণবিদ্বেষ বিতর্ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১৩:৫৩:০৬
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ফের বর্ণবিদ্বেষ বিতর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সবে শেষ হয়েছে। ঘরের মাঠে ভারত জিতেছে ২-১ গোলে। দুই বছর আগে অস্ট্রেলিয়ায় একই ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। যাইহোক, বর্ণবাদ বিতর্ক সেই সিরিজের সবকিছু ছাপিয়েছে। ঘটনা নিয়ে আবারও মুখ খুললেন বর্ণবাদের শিকার মোহাম্মদ সিরাজ।

আইপিএলের আগে আরসিবির একটি পডকাস্টে সিরাজ বলেছেন, “অস্ট্রেলিয়ায় আমাকে কালো বাঁদর এবং আরও বিভিন্ন নামে ডাকা হয়েছে। প্রথম দিন আমি উপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম সমর্থকরা মত্ত। কিন্তু দ্বিতীয় দিন একই জিনিস হতে আমি আম্পায়ারদের কাছে গিয়ে বর্ণবিদ্বেষের অভিযোগ জানাই এবং আজ্জু ভাইকে (অজিঙ্ক রাহানে) জানাই। ও-ও আম্পায়ারের কাছে অভিযোগ করে।”

সেই ঘটনার পরে মাঠ থেকে ছ’জন দর্শককে বের করে দেওয়া হয়। সেটাও হয়েছিল রাহানের নির্দেশেই। সিরাজ বলেছেন, “আম্পায়াররা সব শোনার পর আমাদের জানালেন, চাইলে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে পারি। আজ্জু ভাই বলল, আমরা ক্রিকেটকে সম্মান করি। তা হলে আমরা কেন মাঠ ছাড়ব? তার বদলে যারা এই কাজ করেছে তাদের মাঠ থেকে বের করে দেওয়া হোক। সেটাই পরে করা হয়েছিল। এর পরে আমরা ক্রিকেটেই মন দিই। তবে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে চর্চা হয়েছিল, এটা পরে শুনেছি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...