| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আসর আরও বড় হচ্ছে, ৩২ স্থলে ৪৮

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১৩:৩৩:০৫
বিশ্বকাপের আসর আরও বড় হচ্ছে, ৩২ স্থলে ৪৮

১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে শেষ করা দলগুলোর মধ্যে সেরা ৮টি দল যোগ দেবে তাদের সঙ্গে। ফিফা কাউন্সিলের সভায় বিভিন্ন বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নিঃসন্দেহেই ৪৮টি দলের বিশ্বকাপ।

কাতার বিশ্বকাপের সাফল্য ফিফাকে যেন এ সিদ্ধান্ত নিতে আরও সাহায্য করেছে। প্রথমবার মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ হলেও উত্তেজনার দিক থেকে কোনো কমতি ছিল না। তার মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সৌদি আরবের অঘটন আরও আকর্ষণীয় করে তোলে। পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে হারায় সৌদি আরব।

শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনাই। ফাইনালও হয় রুদ্ধশ্বাসের। ফ্রান্সের বিরুদ্ধে একটা সময় এগিয়ে ছিল আর্জেন্টিনা। সেখান থেকে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পরে ফয়সালা হয় টাইব্রেকারে। টুর্নামেন্টের বড় প্রাপ্তি মরক্কোর পারফরম্যান্স। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছায় মরক্কো। তথাকথিত ছোট দেশগুলো বড় মঞ্চে নজর কাড়তে পারে, প্রমাণ করে দেয় মরক্কো।

ফিফার নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হবে ২৫ মে। আর ফাইনাল হবে ১৯ জুলাই। এ বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। সব মিলিয়ে ১০৪টি খেলা হবে আগামী বিশ্বকাপে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...