| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

লিটন দাসের সমালোচকদের কঠিন জবাব দিলেন স্ত্রী সঞ্চিতা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১৩:২৫:১৭
লিটন দাসের সমালোচকদের কঠিন জবাব দিলেন স্ত্রী সঞ্চিতা

টাইগারদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের ব্যাটসম্যান ও ডানহাতি ওপেনার লিটন দাস। দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন বাংলাদেশ দলের অন্যতম তারকা ওপেনার লিটন দাস। স্বামী যখন ২২ গজ কাঁপাচ্ছেন, ঠিক তখন তার স্ত্রী সঞ্চিতা সোশ্যাল মিডিয়ায় '২২ গজ' কাঁপাচ্ছেন।

লিটন দাস সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করার সাথে সাথে তার স্ত্রী সঞ্চিতা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তিনি লেখেন 'কেউ একজন তো আছে যে নিজের নিঃশ্বাস বন্ধ করে বসে রয়েছে (অধীর আগ্রহে)। যার একমাত্র উদ্দেশ্য যাতে করে তুমি (লিটন) সফল হও। তুমি নিশ্চিত কর (পারফরম্যান্সের মধ্যে দিয়ে) যাতে করে সমালোচকদের শ্বাস বন্ধ হয়ে আসে।

অভিনন্দন জেবি। তোমার সবথেকে বড় ভক্ত।' পাশাপাশি একটি ভালোবাসার ইমোজিও ব্যবহার করেছেন সঞ্চিতা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে লিটন যথাক্রমে ৭, ০, ০ রান করেছিলেন। এমনকী, ভারতের বিরুদ্ধেও একদিনের ক্রিকেট সিরিজে একেবারে রান করতে পারেননি। সেকারণেই সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে টাইগারদের হয়ে তাঁর জায়গা পাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে এই ৭৩ রানের ইনিংস কিছুটা হলেও সেই সমালোচনার জবাব দিল। লিটনের এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি হবেন আইপিএলে তাঁর ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কর্তা ব্যক্তিরা।

এদিন মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৭৩ রান করেন লিটন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০ টি চার এবং একটি বিরাট ছয়ে। ১২৮.০৭ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ৭৩ রান করার পরে ক্রিস জর্ডনের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পাশাপাশি এদিন ৩৬ বলে ৪৭ রানের একটি দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ফলে বাংলাদেশ তাদের নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ওপেনার ডেভিড মালান ৫৩ এবং অধিনায়ক জস বাটলার ৪০ ছাড়া আর কোন‌ও ব্যাটার বলার মতন রান পাননি। বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে দুই উইকেট নিয়ে ১৬ রানের জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...