অশ্বিনকে বোলার হিসেবে মনে করি না: বীরেন্দ্র সেওয়াগ
ভারতে যেখানে স্পিনারদের দাপট বেশি সেই সময় অফ স্পিনারদের নিয়ে বড় মন্তব্য করলেন বীরেন্দ্র সেওয়াগ। তিনি স্পিনারদের মধ্যে অশ্বিনকে স্পিনার হিসেবে মনেই করেন না।
সম্প্রতি তাঁর একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে তিনি বলেন, “আমি এখনও নেটে ব্যাটিং করলে যদি অশ্বিন, মুরলিধরন, হরভজন সিং যদি বল করতে আসে তাহলে আমি ওদের বোলার বলে মনে করি না। সবথেকে বেকার ও থার্ড ক্লাস যদি কোনও বোলার থাকে তাহলে তারা অফ স্পিনার। ওরা বোলিং করতে আসে মার খাওয়ার জন্য।”
অফ স্পিনারদের সামনে সেওয়াগ বরাবরই নিজের দাপট দেখিয়েছেন। শাকলিন মুস্তাক যাদের মধ্যে অন্যতম। পাকিস্তানের অন্যতম সফল স্পিনার সেওয়াগের সামনে পড়লে নিজের কারিগরি দেখাতে পারতেন না। অন্যদিকে তিন ফর্ম্যাটেই নিজের দাপট দেখাতেন সেওয়াগ।
ইন্ডিয়ান অফ স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিংকে অন্যতম সফল মনে করা হয়। অশ্বিন কিছুদিন আগে বর্ডার গাভাসকার ট্রফিতে দু’বার পাঁচ উইকেট বা তার বেশি নিয়েছেন। এছাড়াও অশ্বিনকে সবথেকে বুদ্ধিমান ও চালাক স্পিনার হিসেবে মনে করা হয়। অন্যদিকে হরভজন সিং লেজেন্ডস লিগ ক্রিকেটে ক্রিস গেইলকে অনবদ্য স্পেলে আউট করেছেন। তাঁর বোলিং দেখে অবাক হয়েছে ক্রিস গেইলও।
বীরেন্দ্র সেওয়াগ নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ১০৪টা টেস্ট ম্যাচ খেলছেন। তাঁর রানের সংখ্যা ৮৫৮৬। সর্বোচ্চ রান ৩১৯। তিনি ওয়ানডে খেলেছেন ২৫১টি ম্যাচ। তাঁর সর্বোচ্চ রান ২১৯। আন্তর্জাতিক টি-২০ তে তাঁর মোট ম্যাচ ১৯টি। আইপিএল-এ তিনি ১০৪-টি ম্যাচ খেলে করেছে মোট ২৭২৮ রান। তিনি দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন। দিল্লিকে নেতৃত্বও দিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর তিনি কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
