| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হ্যালো মাইকেল ভন, অনেক দিন দেখা হচ্ছে না: ওয়াসিম জাফর‍

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১২:২৪:০৫
হ্যালো মাইকেল ভন, অনেক দিন দেখা হচ্ছে না: ওয়াসিম জাফর‍

কঠিন সময়ে পড়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জস বাটলার্স। ঠিক একই অবস্থায় সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে খুঁজতে শুরু করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর!

মূলত, ভারতীয়রা ইংরেজদের অপমানজনক পরাজয়ের দিনে ঘুষি মারার সুযোগ হাতছাড়া করতে চায়নি। ওয়াসিম জাফর তার টুইটার অ্যাকাউন্ট থেকে এই উদ্দেশ্যে টুইট করেছেন। টাইগারদের অনুশীলনের জার্সিও পরেছেন তিনি। জার্সি পরিহিত অবস্থায় একটি ছবি দিয়ে জাফর লেখেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘হ্যালো মাইকেল ভন, অনেক দিন দেখা হচ্ছে না।’

বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে রয়েছেন জাফর। সাকিব আল হাসানদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ না থাকলেও তিনি বাংলাদেশ দলের সঙ্গেই আছেন। অন্যদিকে, সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বর্তমানে ধারাভাষ্যে পরিচিত মুখ। ভারতসহ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তাকে সরব থাকতে দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে ইংলিশদের পারফরম্যান্স নিয়ে এখন পর্যন্ত তাকে কথা বলতে দেখা যায়নি। জাফরের সঙ্গেও তার কথার লড়াই অনেক পুরনো।

মাইকেল ভনের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠার পর তিনি ধারাভাষ্য থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন। দেশটির ঘরোয়া লিগের ম্যাচে ইয়র্কশায়ারের ক্রিকেটার রফিক ভনের বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন। রফিকের অভিযোগ, ‌‘ভন বলেছিলেন, দলে তোমাদের মতো লোক খুব বেশি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু একটা করতে হবে।’

রফিকের দাবি ২০০৯ সালে এই ঘটনাটি ঘটেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ভন। তার বিরুদ্ধে সেই বিষয়ে তদন্ত চলছে।

একইসঙ্গে অভিযোগ উঠার পরই অ্যাশেজের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হয় ভনকে। সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে মামলা চলায় তিনি চাকরি হারিয়েছেন। এই কারণে তার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে বলে দাবি ভনের আইনজীবীর। যদিও জাফর সে সবের তোয়াক্কা করেননি। সুযোগ পেতেই তিনি খোঁচা দিলেন ভনকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...