| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন ছাড়াই ফিফার সভাপতি হচ্ছেন ইনফান্তিনো, জানুন আসল রহস্য

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১২:১১:৩৩
নির্বাচন ছাড়াই ফিফার সভাপতি হচ্ছেন ইনফান্তিনো, জানুন আসল রহস্য

আফ্রিকান দেশ রুয়ান্ডা ফিফার ৭৩তম কংগ্রেসের জন্য প্রস্তুত। সফল আয়োজনে গেল কদিন ধরে কঠোর পরিশ্রম করেছে আফ্রিকার দেশটি। আফ্রিকার ঐতিহ্যের নানা দিক ফুটিয়ে তুলে ধরা হয়েছে বিকে অ্যারেনায়। বৃহস্পতিবার (১৬ মার্চ) এখান থেকেই আসবে ফুটবল দুনিযার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম।

ফিফার এবারের নির্বাচন নিয়ে খুব বেশি উত্তাপ নেই। কারণ সবকিছু ইতিমধ্যেই চূড়ান্ত। বাকিটা শুধুই আনুষ্ঠানিকতা। ইনফান্তিনো তৃতীয়বারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হয়েছেন। ৫২ বছর বয়সী সুইস ব্যক্তিত্ব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন কারণ তার অন্য কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই।

ইনফান্তিনো ২০১৬ সালে বিভিন্ন নাটকীয়তার পর ফিফায় দায়িত্ব গ্রহণ করেন যখন সেপ ব্ল্যাটারের অবস্থান দুর্নীতি এবং ঘুষের অভিযোগের কারণে অশান্ত ছিল। সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর কারণে অল্প সময়ের মধ্যেই তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। আর তাই ২০১৯ সালে সদস্য দেশগুলো তার ওপর আস্থা রেখেছে।

গতবছর কাতার বিশ্বকাপের আগে আয়োজকদের নিয়ে যখন সমালোচনায় মুখর পশ্চিমা বিশ্ব, তখন শক্ত হাতে হাল ধরেন ইনফান্তিনো। ইউরোপকে একহাত নিয়ে পাশে দাঁড়ান কাতারের। সফল আয়োজনে প্রতিটি বিষয়ে পাশে থেকেছেন মধ্যপ্রাচ্যের দেশটির। কাতার বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে বাড়ছে দেশের সংখ্যা। তিনদেশে আয়োজিত বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। এ নিয়েও কম সমালোচনা হয়নি। তবে সব কিছুই শক্ত হাতে দমন করেছেন ইনফান্তিনো। সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে আরও একবার তাই ফিফার মসনদে ইনফান্তিনোকেই দেখবে ফুটবল দুনিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...