| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দ্য কুইক স্টাইলের সঙ্গে নাচলেন বিরাট, আনুশকার বিস্ময় প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১১:৪৫:৩৫
দ্য কুইক স্টাইলের সঙ্গে নাচলেন বিরাট, আনুশকার বিস্ময় প্রকাশ

গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিরাটের নাচ। যেখানে নরওয়েজিয়ান ডান্স গ্রুপ 'দ্য কুইক স্টাইল' ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দেখা করে। বলিউডের সুপারহিট গান ‘কালা চশমা’য় নেচে নজর কেড়েছিল এ ডান্স গ্রুপ। সম্প্রতি ভারত-সফরে গিয়েছে ‘দ্য কুইক স্টাইল’। এর মাঝেই দুর্দান্ত কোলাব করলেন বিরাট কোহলি এবং ‘দ্য কুইক স্টাইল’।

বিরাটের নাচের সময় দেখা গেছে ডান্স গ্রুপের এক সদস্য ব্যাট হাতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। আচমকাই সেখানে এন্ট্রি নিয়ে ব্যাটটি হাতে তুলে নিয়েছেন বিরাট। এরপর একে একে দেখা মিলল বাকি সদস্যদের। আর মুহূর্তের মধ্যেই স্টেরিও নেশনের ‘ইশক হো গায়া’য় নেচে উঠলেন বিরাট এবং এ ডান্স গ্রুপের সদস্যরা।

কোহলির নাচের এই ভিডিওটি ১ ঘণ্টার মধ্যে প্রায় ১ কোটি দর্শক দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে বসেছে মন্তব্যের ঝড়। বিরাটের স্ত্রী আনুশকা শর্মা ৩টি ‘ফায়ার’ ইমোজি যোগ করে মন্তব্য করছেন এ পোস্টে। এ ভিডিও শেয়ারের আগে ‘দ্য কুইক স্টাইল’-এর সঙ্গে একটি গ্রুপ ছবি শেয়ার করে বিরাট লিখেছিলেন, ‘দেখুন মুম্বাইতে কাদের সঙ্গে দেখা হলো…’।

কিছুদিন পর আবার বিরাট কোহলিরা আবারও মুখোমুখি হচ্ছেন অজিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...