| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোল বন্যায় আরলিং হল্যান্ডের বিশাল রেকর্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১১:৩৮:৪৮
গোল বন্যায় আরলিং হল্যান্ডের বিশাল রেকর্ড

গত ২০১২ সালে বার্সেলোনার হয়ে এক ম্যাচে ৫ গোল করেছিলেন মেসি। ওই ম্যাচে কাতালান ক্লাবটি জিতেছিল ৭-১ গোলের ব্যবধানে।

এরপর আরও দুই বছর পর শাখতারের হয়ে পাঁচ গোল করেন আদ্রিয়ানো। বরিসভের বিপক্ষে তার ক্লাব জয় পায় ৭-০ গোলে।

আরলিং হল্যান্ডের ৫ গোলের সুবাদে ৭-০ ব্যবধানের বিশাল জয় পেয়েছে ইংলিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৮-১ গোলে।

নিজেদের মাঠে বেশ কিছুক্ষণ আক্রমণের পসরা সাজিয়েও গোলের দেখা পাচ্ছিল না ম্যানসিটি। অতঃপর হল্যান্ডের দুই মিনিটের দুই গোলে ২-০ ব্যবধানের লিড নেয় স্বাগতিক দল। প্রথমবার পেনাল্টিতে গোল করা হল্যান্ড দ্বিতীয় গোলটি করেন হেডের মাধ্যমে। বিরতিতে যাওয়ার আগে আরও একবার জালের দেখা পান তিনি। অন্যদিকে জার্মান ক্লাব লাইপজিগ বেশ কয়েকবার গোলের চেষ্টা চালালেও তা কাজে আসেনি।

বিরতি থেকে ফেরার ৪ মিনিটের মাথায় আরও একটি গোল পায় ম্যানচেস্টার সিটি। এবার গোলে নাম লেখান ইলকায় গুন্দোগান। তাতে অ্যাসিস্ট করেন জ্যাক গ্রেয়ালিশ। ঠিক আরও ৪ মিনিট পর আবারও হল্যান্ড চমক। ম্যানুয়েল আকাঞ্জির ব্যর্থ চেষ্টার পর হল্যান্ড আর ব্যর্থ হননি। তার হেড সোজা লাইপজিগের জালে গিয়ে প্রবেশ করে।

হল্যান্ড নিজের শেষ গোলটি করেন ম্যাচের ৫৭ মিনিটে। ধারনা করা হচ্ছিল, বাকি সময়ে আরও কয়েকবার জালের দেখা পাবেন তিনি। কিন্তু ৬৩ মিনিটে তাকে উঠিয়ে নেন কোচ পেপ গার্দিওলা। তার পরিবর্তে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। তারা শেষ গোলটি পায় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...