| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার সিটির জুনিয়র ‘ডি ব্রুইনা’ অস্ট্রেলিয়ায় খেলতে মুখিয়ে আছেন, জানুন রহস্য

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১১:০৭:০৮
ম্যানচেস্টার সিটির জুনিয়র ‘ডি ব্রুইনা’ অস্ট্রেলিয়ায় খেলতে মুখিয়ে আছেন, জানুন রহস্য

১৯ বছর বয়সী রবার্টসন এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে জুনিয়র লেভেলে খেলেছেন। এখন তিনি গ্রাহাম আর্নল্ডের দল বেছে নিয়েছেন। রবার্টসনের বাবা মার্ক এর আগে 2001 সালে অস্ট্রেলিয়ার হয়ে এবং দাদা 1984 সালে খেলেছিলেন।

ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য রবার্টসনকে দলে ডেকেছেন আর্নল্ড। ২৪ মার্চ সিডনিতে এবং চার দিন পর মেলবোর্নে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। রবার্টসনকে দলে নেয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়ার কোচ সাংবাদিকদের বলেন, ‘সম্ভবত ১৮ মাসেরও বেশি সময় ধরে আমি তার সঙ্গে কথা বলছি।’

অস্ট্রেলিয়ার কোচ আরও জানান, ‘এবার যখন তাকে দলে নেয়ার কথা জানালাম, সঙ্গে সঙ্গে সে বলে দিল আমার আর (অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য) তর সইছে না। আমার বিশ্বাস ওই ছেলে এখন অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেকে যুক্ত করতে চায়। আমি নিশ্চিত, একবার যদি সে সকারুজদের জার্সি গায়ে চড়ায়, তাহলে সে হৃদয় দিয়ে দলটিকে অনুভব করবে এবং শুধু এই জাতির জন্যই খেলতে চাইবে।’

বর্তমানে ম্যানচেস্টার সিটির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলছেন রবার্টসন। পেপ গার্দিওলার সিনিয়র দলের হয়ে এখনও অভিষেক হয়নি। আর্নল্ড এই তরুণকে সিটির প্রিমিয়ার লিগ তারকা কেভিন ডি ব্রুইনার সঙ্গে তুলনা করে বলেন, ‘ম্যানসিটিতে সে অনেকটা ডি ব্রুইনের মতোই খেলে। বল নিয়ে বক্সে ঢুকে পড়ে এবং গোল করে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...