| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধবল ধোলাইয়ের রহস্য জানালেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১০:০৮:৫১
ধবল ধোলাইয়ের রহস্য জানালেন সাকিব

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। পুরো টি-টোয়েন্টি সিরিজে লাল-সুবাজের প্রতিনিধিরা ভালো পারফর্ম করেছে। সমালোচনার শিকার বাংলাদেশ কীভাবে টি-টোয়েন্টিতে এত ভালো পারফর্ম করল সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।

ভালো করার রহস্য জানাতে সাকিব ফিরে গেলেন নিকট অতীতে। তিনি বলেন, ‘এশিয়া কাপে ম্যাচ জেতা হয়নি, কিন্তু আমরা খুবই ভালো করেছিলাম। আর বিশ্বকাপে আমাদের দুর্ভাগ্য যে, আমরা সেমিফাইনাল খেলতে পারিনি। আমাদের সুযোগ এসেছিল। তবে আমাদের বিশ্বাস তৈরি হয়েছিল যে, আমরা সফলতার খুব কাছাকাছি ছিলাম।’

বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপ থেকেই আমাদের এই বিশ্বাসটি তৈরি হয়েছে যে, আমরা বড় দলের বিপক্ষে প্রতিযোগিতা করতে পারি। আগে অনেক সন্দেহ ছিল। কিন্তু বিশ্বকাপের পারফরমেন্স আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। আর যেহেতু এটা আমাদের ঘরের মাঠে খেলা, সেহেতু আমাদের আত্মবিশ্বাস আরও বেশি ছিল।’

সাবিক আরও বলেন, ‘আমি জানতাম আমরা ভালো খেললে ওদের হারাতে পারব। ওদের কয়েকজন ব্যাটসম্যান কম ছিল, এই জায়গাটি আমরা কাজে লাগাতে পেরেছি। যখনই ওদের তিন বা চার উইকেট পড়ে গেছে, তখন আর তেমন ব্যাটসম্যান ছিল না। এই বিষয়টি আমাদের জন্য একটি বাড়তি সুযোগ হিসেবে এসেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...