| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা হলেন সেই তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৪ ২২:০৭:৫৬
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা হলেন সেই তারকা ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট ইতিহসে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ পার করলো বাংলাদেশ ক্রিকেট দল। তারুণ্যনির্ভর দল নিয়েও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে টি-২০ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের দল।

দেশের ক্রিকেটে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টিতে স্বপ্নের মতো এক সিরিজ কাটিয়েছে টাইগাররা। জস বাটলারের দলকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাওয়াশ করেছে লাল সবুজরা।

ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন দাস। তবে সফরের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নেমে ঠিকই জ্বলে উঠেছেন দেশসেরা এই ব্যাটার।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন লিটন। এদিন নিজের দশম হাফসেঞ্চুরি তোলা ডানহাতি এই ব্যাটার ৫৭ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন।

লিটনের অনবদ্য ইনিংসে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। দুর্দান্ত এই ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে লিটনের হাতে।

তবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তিন ম্যাচেই ব্যাট হাতে ধারাবাহিক রান পাওয়া ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের পর বিপিএলেও আলো ছড়ানো এই ব্যাটার সিরিজে সর্বোচ্চ ১৪৪ রান করে এই পুরস্কার পান।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৩০ বলে ৫১ আর দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে অপরাজিত ৪৬ রান করেছিলেন শান্ত। বাঁহাতি এই ব্যাটার আজও খেলেছেন ৩৬ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...