| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের কাছে হারলো আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৪ ২০:০১:০৯
বাংলাদেশের কাছে হারলো আর্জেন্টিনা

আজ শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপে নিজেদের নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছয়টি লোনাসহ (এক লোনায় দুই পয়েন্ট) ৭২-২৩ পয়েন্টে আর্জেন্টিনাকে হারিয়েছে তরফদার বাহিনী। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মিজানুর রহমান।

এদিন খেলার শুরু থেকেই আর্জেন্টিনার উপর চড়াও হয়ে খেলতে থাকেন সাজুরাম গয়াতের শিষ্যরা। প্রথম রেইডেই বোনাস থেকে এক পয়েন্ট এনে দেন অধিনায়ক তুহিন তরফদার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। একে একে আট পয়েন্ট তুলে নেন তারা।

খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই একটি লোনা আদায় করে তিন পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দ্রুতই ১৩-০ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য পরের রেইডেই প্রথম পয়েন্ট আদায় করে নেয় আর্জেন্টাইনরা।

ম্যাচের ১৫তম মিনিটের মধ্যে তিনটি লোনা আদায় করে নিজেদের আধিপত্যের জানান দেন তুহিন তরফদাররা। চতুর্থ লোনার সময় আর্জেন্টিনার শেষ খেলোয়াড় থমাস পেডারোজো বাংলাদেশের সম্রাট মিয়াকে ছুঁয়ে এক পয়েন্ট আদায় করেন। এভাবেই গুটি গুটি করে কিছু পয়েন্ট সংগ্রহ করে আর্জেন্টিনা।

ম্যাচের ২০তম মিনিটে চতুর্থ লোনার মুখ দেখে বাংলাদেশ। প্রথমার্ধে ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যান তুহিন তরফদাররা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে খেলতে থাকেন তুহিন, রাসেল, সবুজরা। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগেও একটি লোনা পায় বাংলাদেশ। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ষষ্ঠ লোনার মুখ দেখে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭২-২৩ পয়েন্টে আর্জেন্টিনাকে হারিয়ে ম্যাট ছাড়ে আসরের দুই বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...