| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাঠে গড়াগড়ি করে মেসির থেকেও ভালো ইনকাম নেইমারের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৪ ১৫:৩৭:১৬
মাঠে গড়াগড়ি করে মেসির থেকেও ভালো ইনকাম নেইমারের

লিলের বিপক্ষে ফরাসি লিগের শেষ ম্যাচে গোড়ালির নতুন চোট নিয়ে শেষ হয়েছে নেইমারের মৌসুম। চোট কাটিয়ে উঠতে সম্প্রতি অস্ত্রোপচার করিয়েছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মাঠের সঙ্গে নেইমারের দূরত্ব যতই বাড়ুক, ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর কাছে তিনি চাহিদার তুঙ্গে। বুটের চুক্তিতে তো তাঁর ধারেকাছেও কেউ নেই।

২০২০ সালে বিশ্বের শীর্ষ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ১৫ বছরের চুক্তি শেষ হয় নেইমারের। এরপর তিনি চুক্তি করেন জার্মান প্রতিষ্ঠান পিউমার সঙ্গে। বর্তমানে পিউমার বুট পায়ে দিয়ে বছরে নেইমার ২ কোটি ৫৯ লাখ ইউরো বা ২৯০ কোটি টাকা আয় করেন; যা ক্রীড়া ইতিহাসে পৃষ্ঠপোষক কোম্পানির সঙ্গে সবচেয়ে বড় ব্যক্তিগত চুক্তি। চুক্তিপত্রে আরও বেশি আয়ের সুযোগ আছে নেইমারের। চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে বছরে ৩৭ কোটি ৮৭ লাখ টাকা বোনাস পাবেন তিনি।

বুটের চুক্তিতে নেইমারের ধারেকাছে কেউ নেই। তিন যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া লিওনেল মেসি বুটের চুক্তি থেকে বছরে পান ২ কোটি ৩ লাখ ইউরো বা ২২৬ কোটি টাকা। মানে নেইমারের চেয়ে ৬৪ কোটি টাকা কম পান মেসি। তাঁর সঙ্গে আজীবনের চুক্তি করেছে আরেক জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস। শীর্ষ ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তালিকায় নাইকির পরেই অ্যাডিডাসের অবস্থান।

আরেক তারকা ফুটবলার যার বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পর্তুগাল ও আল নাসেরের হয়ে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদ যার বুট থেকে বছরে আয় হয়েছে ১৮৯ কোটি টাকা।

অপর দিকে মাঠের দূরে এগিয়ে থাকলেও বুটের দূরে পিছিয়ে রয়েছেন আরেক তারকা ফুটবলার ফান্স ও পিএসজির হয়ে খেলছেন কিলিয়ান এমবাপ্পে যার বুট থেকে বছরে আয় ১৭৬ কোটি টাকা

ভিডিওটি দেখতে ক্লিক করুন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...