| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানের ক্রিকেট বোর্ডকে আগাম সতর্ক করলো পিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৪ ১৫:২৮:০৭
আফগানিস্তানের ক্রিকেট বোর্ডকে আগাম সতর্ক করলো পিসিবি

আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেটাররা বহুবার সমস্যায় পড়েছেন। গত এশিয়া কাপে ফরিদ আহমেদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আসিফ আলী। দর্শকরা উত্তেজনায় ফেটে পড়েন। পাকিস্তান ক্রিকেট বোর্ড এর আগে এ ধরনের ঘটনা এড়াতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছিল।

শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রশিদ খানের মুখোমুখি হবেন শাদাব খান। সেই সিরিজের আগেই আফগানিস্তানকে সতর্ক করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। যা এক ধরনের অনন্য।

এ বিষয়ে নাজাম শেঠি বলেন, ‘‘দুবাইয়ে আফগান ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলেছি। ওদের ক্রিকেটারদের ব্যবহার এবং দর্শকদের আচরণ নিয়ে কথা হয়েছে। প্রশ্ন করেছিলাম, আপনাদের দর্শক এবং ক্রিকেটাররা ভাল ব্যবহার করবে, এর কী নিশ্চয়তা রয়েছে? আমাদের পূর্ব অভিজ্ঞতা এক দমই ভাল নয়।’’

তিনি আরও বলেছেন, ‘‘জয় বা পরাজয় খেলার অংশ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বলেছি খেলোয়াড়দের সামলে রাখতে। আমাদের জয় এবং পরাজয়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা জানি আবেগ কী ভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। কিন্তু আফগানরা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। তাই কর্তাদের উচিত খেলোয়াড়দের সামলে রাখা।’’

দু’দেশের সমর্থকদের মধ্যে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে পরিকল্পনা করেছেন আফগান ক্রিকেট কর্তারা। স্টেডিয়ামে দু’দেশের সমর্থকদের বসার জায়গা আলাদা করা হচ্ছে। যাতে উত্তেজনা সৃষ্টি হলেও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘‘সমর্থকদের আলাদা বসানোর ব্যাপারে আফগানিস্তানের কর্তারা আশ্বস্ত করেছেন। যতটা সম্ভব ভাল ব্যবস্থা করার চেষ্টা করছেন। শারজায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। দর্শকদের কেউ বিশৃঙ্খলা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

প্রসঙ্গত, গত এশিয়া কাপে দু’দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনার আঁচ ছড়িয়েছিল ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যেও। সুপার ফোরের ম্যাচের শেষ বলে নাসিম শাহ ছয় মেরে পাকিস্তানকে জেতানোর পর কিছু দর্শক স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছিল। প্রাক্তন ক্রিকেটারদের অনেকে জড়িয়ে পড়েন বাগ্‌যুদ্ধে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...