| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি দলে নিতে আগ্রহী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৪ ১৩:৪৮:১৪
মেসিকে আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি দলে নিতে আগ্রহী

মিয়ামি হতে পারে মেসির পরবর্তী গন্তব্য। এ লক্ষ্যে তারা সব ধরনের পরিকল্পনা করছে। সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক চলতি মৌসুমেই শেষ হয়ে যাবে বলে গুঞ্জন রয়েছে। পিএসজি ছাড়তে চান মেসির গুঞ্জন।

এর আগে, পিএসজির ভবিষ্যৎ পরিকল্পনা তিনি পছন্দ করেন না বলে দাবি করে পিএসজি ছাড়তে পারেন বলে খবর পাওয়া গেছে। তবে মেসির সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি ফরাসি ক্লাবে আরেকটি মৌসুম কাটাতে চান। এ জন্য প্রয়োজনে ক্লাব কর্মকর্তাদের কিছু শর্তও জুড়ে দিতে পারেন তিনি।

এদিকে, মেসি নাসের আল খেলাইফির ক্লাব ছেড়ে যাবেন- এই প্রত্যাশায় দিন গুণছেন মিয়ামি কর্মকর্তারা। তবে মিয়ামিতে মেসির যোগ দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতাকে। তা সত্ত্বেও ক্লাবটিতে যোগ দিতে মেসির ইচ্ছা থাকলে মিয়ামি অর্থনৈতিক বাধাও মোকাবিলা করতে চায়। তবে তাদের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের আগেই মেসিকে দলে ভেড়ানো।

সাবেক ইংলিশ কিংবদন্তী বেকহাম বর্তমানে ইন্টার মিয়ামি ক্লাব পরিচালনার দায়িত্বে রয়েছেনএমএলএস কমিশনার ডন গারবার মেসিকে ক্লাবে সাইন করাতে চাইলে মিয়ামিকে আরও সৃজনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে তিনি কৌশলও বাতলে দিয়েছেন ক্লাবটিকে। তার মতে, সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের শরণাপন্ন হলে মেসিকে রাজি করানোর একটি সুযোগ রয়েছে। পিএসজির সাবেক ওই ফুটবলারের মাধ্যমে তুলনামূলক স্বল্প বেতনের মধ্যে মেসিকে রাজি করানো সম্ভব বলেও মনে করেন গারবার। কেননা সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহাম বর্তমানে মিয়ামির সঙ্গে কাজ করছেন, বর্তমানে যার আর্থিক মূল্য ৬০০ মিলিয়ন ডলার।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কিংবদন্তী ফুটবলার ৫ বছরের চুক্তিতে মেজর সকারে আসেন। সে সময় তার ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ মিলিয়ন ডলার। পরবর্তীতে নিজের ফ্র্যাঞ্চাইজি দলের জন্য তিনি সেই দর ২৫ মিলিয়ন ডলারে কমিয়ে আনেন।

সবমিলিয়ে আগামী মৌসুমে মেসির গন্তব্য কোথায় হবে, সেটি এখনও মেসির ওপরই নির্ভর করছে। তার সামনে কয়েকটি পথ খোলা। হয়তো তিনি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন কিংবা বার্সেলোনায় ফিরবেন। এর বাইরে তার সুযোগ রয়েছে আমেরিকান ক্লাবের দিকে পা বাড়ানোর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...