| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপ পিসিবির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৪ ১৩:২৮:৫১
এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপ পিসিবির

পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানে দল পাঠাতে নারাজ। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে অনড়। গত কয়েক মাস ধরে চলমান এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তাকে নিশানা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।

শেঠি মন্তব্য করেছেন যে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ভারতের আশঙ্কা অযৌক্তিক। পিসিবি চেয়ারম্যানের মতে, কোনো দলেরই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ভারত কেন এত চিন্তিত? এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির অবস্থান স্বচ্ছ হওয়া উচিত বলে দাবি করেন তিনি।

নাজাম শেঠি বলেছেন, ‘‘আমাদের মধ্যে কিছু জটিলতা রয়েছে। তবু এসিসি বা আইসিসির বৈঠকে সব সময় খোলা মনে যাই আমি। সব সম্ভাবনার কথা মাথায় রাখি। আমাদের উচিত একটা স্বচ্ছ অবস্থান নেওয়া।’’

তিনি আরও বলেছেন, ‘‘এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা অবশ্যই আছে। কারণ সব দলই পাকিস্তানে এসে খেলতে রাজি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও দলের প্রশ্ন নেই। নিরাপত্তা নিয়ে শুধু ভারতের উদ্বেগ রয়েছে। একই ভাবে এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো নিয়ে আমরাও উদ্বেগ প্রকাশ করতে পারি। আইসিসির আগামী বৈঠকে আমি এই প্রসঙ্গে কথা বলব।’’ মার্চেই আইসিসির সিইও এবং এক্সিকিউটিভ বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে পিসিবি কর্তারা ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি উত্থাপন করতে চান।

বিসিসিআইয়ের অবস্থানের পিছনে অক্রিকেটীয় কারণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি পিসিবি চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘‘ভারতের এই অবস্থান আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা এশিয়া কাপ আয়োজন করতে চাই। এটা শুধু এশিয়া কাপ বা বিশ্বকাপের বিষয় নয়। মনে রাখতে হবে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে পাকিস্তানে।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...