আজ মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস
একটানা ৫ ম্যাচে জেতার ফলে স্বাভাবিকভাবে মুম্বাইয়ের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। পাশাপাশি এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ১৪৩ রানের বড় ব্যবধানে জিতেছিল মুম্বাই। ফলে সেই ম্যাচের পুনরাবৃত্তি করতে চাইবেন সাইকা ইসাকরা।
আজ, রাতে ডব্লিউপিএলের ম্যাচে ২ পয়েন্ট যাবে কোন দলের ঝুলিতে, নজর রাখতে হবে সেদিকে।
উইমেন্স প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে রয়েছেন মুম্বাইয়ের সাইকা ইসাক। এখনও অবধি ৫ ম্যাচে ১২টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ রয়েছে সাইকার দখলে। স্নেহ রানা-সোফিয়া ডাঙ্কলিদের বিরুদ্ধে সাইকা বড় ফ্যাক্টর হতে পারেন। গুজরাটের ব্যাটিং বিভাগ সেই অর্থে দাগ কাটতে পারেনি। গুজরাট তাদের শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিল। দিল্লির বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সাব্বিনেনি মেঘনা-অ্যাশলে গার্ডনাররা। অন্যদিকে মুম্বাই শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্সকে দাপটের সঙ্গে হারিয়েছিল। ছন্দে রয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হরমনপ্রীত।
সামনে যখন প্রতিপক্ষ গুজরাট, তখন মুম্বাই নিশ্চিতভাবে চাইবে টুর্নামেন্টের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করতে। ধারে-ভারে হোক বা পারফরম্যান্সে মুম্বাই এই মুহূর্তে এগিয়ে রয়েছে গুজরাটের থেকে। দুই দলই এখনও অবধি মেয়েদের প্রিমিয়ার লিগে ৪টি করে ম্যাচে খেলেছে। যেখানে মুম্বাইয়ের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট, সেখানে গুজরাট জোগাড় করতে পেরেছে ২ পয়েন্ট।
মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্য়াট সিবার, যস্তিকা ভাটিয়া, অ্য়ামেলিয়া কের, অমনজ্যোৎ কৌর, ক্লো ট্রায়ন, পূজা বস্ত্রকার, ধারা গুজ্জর, সাইকা ইসাক, সোনম যাদব, হেইলি ম্যাথুজ, হেদার গ্রাহাম, হুমাইরা কাজি, ইসি ওং, জিন্তিমনি কলিতা, নীলম বিস্ত, প্রিয়াঙ্কা বালা।
গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
