| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অনুষ্কাকে মিথ্যেবাদী হিসেবে আখ্যায়িত করলেন রোহিত শর্মা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৪ ১১:৩০:৫৮
অনুষ্কাকে মিথ্যেবাদী হিসেবে আখ্যায়িত করলেন রোহিত শর্মা

আহমেদাবাদ টেস্ট ম্যাচের চতুর্থ দিনে সেঞ্চুরি করার পর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা। এই পোস্টের মাধ্যমে আনুশকা জানিয়েছেন, এই ম্যাচে বিরাট কোহলি অসুস্থতার সঙ্গে ব্যাট করেছেন। আনুশকারের পোস্ট কোহলির ভক্তদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তার শারীরিক সুস্থতা নিয়েও গুঞ্জন শুরু হয়।

এদিকে বিরাট কোহলির শারীরিক অসুস্থতা নিয়ে বড় ধরনের মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'এগুলো গুজব ছাড়া কিছুই নয়। আমার মনে হয় না সে অসুস্থ ছিল। একটু কাশি, আর কি! তার সামান্য সর্দি-কাশির সমস্যা রয়েছে। আমার মনে হয় না ওর শরীর খুব খারাপ ছিল।'

কোহলির প্রশংসা করে রোহিত শর্মা বললেন, 'গত কয়েক বছরে বিরাট ভারতীয় ক্রিকেট দলের জন্য যেমন পারফরম্যান্স করেছে, আজও তেমনই পারফরম্যান্স করতে চায়।' প্রসঙ্গত, গত ৪০ মাস বিরাট তাঁর টেস্ট কেরিয়ারে কোনও শতরান করতে পারেননি। ইতিপূর্বে ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে তিনি শেষ শতরানটি করেছিলেন।

চতুর্থ দিন খেলা শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেলকেও বিরাট কোহলির শারীরিক অসুস্থতার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। সেইসময় অক্ষর জবাব দিয়েছিলেন, 'আমি এই ব্যাপারে কিছুই জানি না। এত গরম আবহাওয়ায় এমন লম্বা একটা পার্টনারশিপ তৈরি করা এবং এতটা দৌড়নো তো কম বড় কথা নয়। ওঁর সঙ্গে ব্যাটিং করতে পেরে খুবই ভালো লেগেছে।'

গত বছর এশিয়া কাপ চলাকালীনও বিরাট কোহলি সীমিত ওভারের ক্রিকেটে তাঁর শতরানের খরা কাটাতে পেরেছেন। ২০২২ এশিয়া কাপে কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান। এরপর একদিনের ক্রিকেটেও বিরাট তিনটে শতরান করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...