আয়ারল্যান্ড ক্রিকেট টিম এখন সিলেটে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আয়ারল্যান্ড দলটি সরাসরি সিলেটের উদ্দেশে উড়ে যায়। সিলেটে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশ দল। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সফরের একমাত্র টেস্ট।
