ভারতীয় ফ্যানরা অপ্রত্যাশিত উপহারের জন্য কুর্নিশ করছেন কেনকে
ইতিহাসে চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে যে, আইসিসি-র মেজর সব ইভেন্টে ভারতের সব চেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। সে ২০১৯ বিশ্বকাপের সেমি-ফাইনাল হোক বা ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আর এই নিউজিল্যান্ডই ভারতকে আজ সকালে দিয়েছে এক অপ্রত্যাশিত উপহার।
আজ সোমবার (১৩ মার্চ) ক্রায়েস্টচার্চে নিউজিল্যান্ড রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই রোহিত শর্মাদের হাতে চল এল ডব্লিউটিসি ফাইনালের কনফার্মড টিকিট। কেন উইলিয়ামসনের অসাধারণ অপরাজিত শতরানে ভর করেই এসেছে কিউয়িদের জয়। ভারতকে ডব্লিউটিসি ফাইনালে তোলার জন্য কেনকে কুর্নিশ করছেন ভারতীয় অনুরাগীরা।
