| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য রেকর্ড নিউজিল্যান্ডের (ভিডিও-তে দেখুন)

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৩ ১৫:৫০:৩৭
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য রেকর্ড নিউজিল্যান্ডের (ভিডিও-তে দেখুন)

অত্যন্ত উত্তেজনাপূর্ণ এই টেস্টের শেষ বলে শ্রীলঙ্কাকে এক রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এছাড়াও, ডাল্টি ৭৫ বছর পর শেষ বলের টেস্ট জয়ের দৃষ্টান্ত স্থাপন করলেন। এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট পেল ভারত।

১৯৪৮ সালের ডিসেম্বরে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ডারবানে শেষ বলে জিতেছিল ইংল্যান্ড। শেষ বলে ক্লিফ গ্ল্যাডউইন স্ট্রাইকে ছিলেন। লেগ-বাইয়ে রান হয়েছিল। দুই উইকেটে জিতে গিয়েছিলেন ইংরেজরা।

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা: ২০২৩ সালের মার্চে ক্রাইস্টচার্চে শেষ বলে জিতেছে নিউজিল্যান্ড। শেষ বলে স্ট্রাইকে ছিলেন কেন উইলিয়ামসন। ব্যাটে বল ঠেকাতে পারেননি। দৌড়ে এক রান নেন। বাই হিসেবে এক রান দেওয়া হয়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের জন্য পঞ্চম দিনে নিউজিল্যান্ডের ২৫৭ রান দরকার ছিল। হাতে ছিল নয় উইকেট। কিন্তু বৃষ্টির জন্য নির্ধারিত সময় খেলা শুরু হয়নি। নির্ধারিত সময়ের পর যখন খেলা শুরু হয়, তখন কিউয়িদের জয়ের কাজটা যথেষ্ট কঠিন ছিল। কিন্তু চ্যালেঞ্জটা নেয় নিউজিল্যান্ড। ৯০ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর কিউয়িদের টানতে থাকেন উইলিয়ামসন এবং ডারিল মিচেল (৮১ রান)। দু’জনে কিউয়িদের জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। সেইসময় কিউয়িদের সম্ভবত সবথেকে বেশি সমর্থন করছিলেন ভারতীয়রা। কারণ শ্রীলঙ্কা না জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিট পেত টিম ইন্ডিয়া।

তবে শ্রীলঙ্কাও হাল ছাড়েনি। দুরন্ত বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়ে ম্যাচে জয়ের আশা জিইয়ে রাখে লঙ্কাবাহিনী। শেষ ওভার যখন শুরু হয়, তখনও চারটি ফলাফলই সম্ভব ছিল। কিউয়িদের হাতে ছিল তিন উইকেট। আট রান দরকার ছিল। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জিতে যায় নিউজিল্যান্ড। তাও সেটাও একেবারে রুদ্ধশ্বাস ছন্দে। ব্যাটে বল লাগাতে পারেননি উইলিয়ামসন (১২১ রানে অপরাজিত)। তবে রান নিতে দৌড়ান। বাই হিসেবে এক রান দেওয়া হয়।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন–

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...