| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার বিরুদ্ধে বিলবাও সমর্থকদের অদ্ভূত প্রতিবাদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৩ ১৫:৩৯:২৫
বার্সেলোনার বিরুদ্ধে বিলবাও সমর্থকদের অদ্ভূত প্রতিবাদ

রোববারের লা লিগা ম্যাচে রাফিনহার একমাত্র গোলে লিগ লিডার বার্সেলোনা জয় তুলে নেয়। তবে তাদের জয়ের চেয়ে একটি ঘটনার কথাই বেশি। আর এর বিরোধিতাকারী সমর্থকরা জাল নোট মাটিতে ফেলে প্রতিবাদ করছে।

বিলবাও সমর্থকরা বিভিন্ন রঙের নোট নিক্ষেপ করে। নোটটিতে বার্সার ব্যাজের পাশে ডলারের চিহ্ন সহ বড় অক্ষরে লেখা 'মাফিয়া'। বিলবাও সমর্থকরা স্পেনের টেকনিক্যাল কমিটির রেফারির ভাইস প্রেসিডেন্ট নেগ্রেরাকে অর্থ প্রদানের প্রতিবাদ করেছিল।

বিগত ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনা অর্থ প্রদান করে বলে জানতে পেরেছে স্পেনের প্রসিকিউটর অফিস।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো ওই কোম্পানিকে প্রদান করে বার্সেলোনা।

কোম্পানিটির কর নিরীক্ষণের পর তদন্ত শুরু হয় এবং নেগরেইরা ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউটর অফিস। সেই জিজ্ঞাসাবাদের পরেই অভিযোগ দায়ের করেন রাষ্ট্রপক্ষের আনজীবীরা।

রোববার বার্সার এই কেলেঙ্কারি নিয়ে আলোচনায় বসেছিল রিয়াল মাদ্রিদ। প্রসিকিউটরদের গুরুতর অভিযোগ হিসেবে অভিহিত করার বিষয়টির জন্য বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ ও স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...