| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেয়শের পর এবার পায়ে চোট নিয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৩ ১৫:১৫:৩৫
শ্রেয়শের পর এবার পায়ে চোট নিয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়া যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল তখন ঘটনাটি ঘটে। ৫৫.১ ওভারে বিরাটকে মাঠের বাইরে যেতে দেখা যায়। তারপর গর্তে বসে পড়ল। তার চিকিৎসা শুরু হয়। হালকা স্ট্রেচিং শুরু হয়। বিরাটের মুখ দেখেই বুঝলাম সে ব্যথা পাচ্ছে। পরে অবশ্য দ্রুতই সরে দাঁড়ান তিনি। তবে তার উত্তেজনা ভারতীয় ভক্তদের মধ্যে বেশ কিছু উদ্বেগ সৃষ্টি করেছে।

জানা গেছে, বিরাট কোহলি প্রথম ইনিংসে ব্য়াট করার সময় ইনিংসের শেষের দিকে ডান পায়ে টান অনুভব করেন। রান নিতে ও হাঁটতে গিয়ে তাঁকে খোঁড়াতে দেখা যায়। এরপর ড্রিঙ্কস ব্রেকে ফিজিও এসে তাঁর পায়ে স্ট্রেচ করেন। জানা যায় রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান পান তিনি। মাঠেই চিকিৎসার পর তিনি খেলতে নামেন। এবার ফিল্ডিং করতে গিয়ে একই ছবি।

তবে কোনওবারই বিরাট চোটের জন্য দীর্ঘক্ষণ বাইরে থাকেননি। হাল্কা চিকিৎসা করে তিনি ফিরে আসেন মাঠে। তবে ডব্লিউটিসি ফাইনালের আগে বিরাাটের এই দুবার মাঠ থেকে উঠে যাওয়াটা বেশ চিন্তার। কারণ এরপর ওডিআই সিরিজ ও তারপর আইপিএল। শেষ হলেই শুরু হবে ডব্লিউটিসি ফাইনাল। ঠাসা ক্রীড়াসূচিতে বিরাট পায়ের চিকিৎসার জন্য কত সময় পাবেন তা বড় প্রশ্ন।

ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। কোমরে ব্যথা অনুভব করায় তাঁকে অহমেদাবাদ টেস্টে আর নামানো হয়নি। তিনি এবার ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন। মনে করা হচ্ছে তিনি আইপিএল থেকেও ছিটকে যাবে। ফলে শ্রেয়সের পর বিরাটের বারবার চোট চিন্তায় ফেলল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরাহকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে পন্থ কতদিনে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। চোট পেলেন শ্রেয়স আইয়ার। এই পরিস্থিতিতে বিরাট চোট পেলে সমস্যা বাড়বে বিশ্বকাপ ও ডব্লিউটিসি ফাইনালের জন্য। কারণ ২০২৩ সালে ভারতের রয়েছে দুটো আইসিসি ইভেন্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...