| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পৌষমাস, শ্রীলঙ্কার সর্বনাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৩ ১৪:০৯:৩৫
ভারতের পৌষমাস, শ্রীলঙ্কার সর্বনাশ

ভারতের জন্য সুখবর হল ভারত আমদাবাদ টেস্ট না জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে। তাবে শেষ পর্যন্ত তা আর হল না। সব মিলিয়ে তাদের শুধু নিউজিল্যান্ড সফরের ২টি টেস্ট জিততে হতো। এই কাজটা সহজ ছিল না মোটেও। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের সুযোগ তৈরি করে শ্রীলঙ্কা।

যদিও রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ড শেষমেশ জয় তুলে নেওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। কারও সর্বনাশ তো কারও পৌষমাস। এক্ষেত্রে শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে। সুতরাং, আমদাবাদ টেস্টের ফলাফল যাই হোক না কেন, ভারতের লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৮, জয়-১১, হার-৩, ড্র-৪, পয়েন্ট-১৪৮, পয়েন্টের শতকরা হার- ৬৮.৫২।

২) ভারত: ম্যাচ-১৭, জয়-১০, হার-৫, ড্র-২, পয়েন্ট-১২৩, পয়েন্টের শতকরা হার- ৬০.২৯।

৩) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১৫, জয়-৮, হার-৬, ড্র-১, পয়েন্ট-১০০, পয়েন্টের শতকরা হার- ৫৫.৫৬।

৪) শ্রীলঙ্কা: ম্যাচ-১১, জয়-৫, হার-৫, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৪৮.৪৮।

৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।

৬) পাকিস্তান: ম্যাচ-১৪, জয়-৪, হার-৬, ড্র-৪, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৩৮.১০।

৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১৩, জয়-৪, হার-৭, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৩৪.৬২।

৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১২, জয়-৩, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৪৮, পয়েন্টের শতকরা হার- ৩৩.৩৩।

৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১.১১।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...