| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ ঝাড়লেন রমিজ রাজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৩ ১৩:০৫:৩৪
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ ঝাড়লেন রমিজ রাজা

এ মাসের শেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য নতুন এক দল পাঠাতে চাচ্ছে পিসিবি। যে দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। আর দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামেও রাখতে চাচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

তবে এমন কিছুই চান না পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা। তিনি টুইটারে বলেন, 'বাবর আজমের কানে এ খবর যেন না পৌঁছে যে, তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার কথা ভাবা হচ্ছে। মনে হচ্ছে, পিসিবির বর্তমান কমিটি পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাবর আজমকে হজম করতে পারছে না।'

শুধু যে রমিজ রাজাই এমনটা ভাবছেন তা নয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফও ক্ষোভ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে লতিফ বলেন, 'শাহিন, ফখর, বাবর, রিজওয়ান, শাদাব একটি ঐক্যবদ্ধ শক্তি। আর পিসিবি এই ঐক্য নষ্ট করতে চায়।'

লতিফ আরও বলেন, “তারা বাবর ও রিজওয়ানকে বসিয়ে শাহিনকে অধিনায়ক বানিয়ে খেলোয়াড়দের নিরাপত্তাহীনতায় ফেলতে চায়। তারা 'ভাগ কর ও শাসন কর' নীতি প্রয়োগ করছে। এতে লাভ হওয়ার চেয়ে বরং ক্ষতি হবে।”

এদিকে নির্ধারিত সময়ে হক আই সিস্টেম না পাওয়ায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচিতে বদল আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী, সিরিজ শুরুর ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছে। ২৪ মার্চ থেকে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...