| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঐতিহাসিক সিরিজ জয়ে মাশরাফির উচ্ছ্বাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৩ ১১:১৩:০৩
ঐতিহাসিক সিরিজ জয়ে মাশরাফির উচ্ছ্বাস

রবিবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে প্রথম সিরিজ জিতেছে টাইগাররা।

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। টাইগারদের এই জয়ে আনন্দ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে মাশরাফি লিখেছেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখন ইংল্যান্ড। দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে তিন বড় দলকে হারিয়েছে বাংলাদেশ।

তবে এই জয়টা একটু ভিন্ন। কারণ, এক কথায় তারুণ্য নিয়ে যেভাবে দল গড়ে উঠেছে তা অসাধারণ। টি-টোয়েন্টি স্কোয়াড পরিবর্তন করা দরকার, হাথুর সিং এবং সাকিব দুর্দান্তভাবে তা করেছেন। এই দলের ভালো উইকেটেও কঠিন সময় যাবে কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে।

তরুণদের এই ফরম্যাটে খেলার সুযোগ দেওয়া উচিত এবং এর মাধ্যমে ধীরে ধীরে একটি দুর্দান্ত দল গড়ে উঠবে, ইনশাআল্লাহ। দেরিতে হলেও টি-টোয়েন্টিতে এই পরিবর্তনটা খুব দরকার ছিল। যদিও এটি সম্পূর্ণরূপে আমার মতামত।

শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...