| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্পডোরিয়াকে উড়িয়ে দিল যুভেন্তাস, জানুন বিস্তারিত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৩ ১০:৩২:২৪
সাম্পডোরিয়াকে উড়িয়ে দিল যুভেন্তাস, জানুন বিস্তারিত

ম্যাচে আধিপত্য দেখানো য়্যুভেন্তাস ম্যাচের ১১ মিনিটেই লিড নেয়। কর্নার থেকে গোল করে দলে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রেমের। ম্যাচের ২৬ মিনিটে আবারও গোল পায় য়্যুভে। মিরেত্তির ফ্রি কিক থেকে এবার হেড করেন ফরাসি মিডফিল্ডার রাবিওট।

দুই গোলে এগিয়ে থেকেও প্রথমার্ধেই বিপদে পড়ে গিয়েছিল তুরিনের বুড়িরা। দুই মিনিটে দুই গোল করে ম্যাচে ফেরে সাম্পডোরিয়া। ৩১ মিনিটে টমাসো অগেলোর গোলে ব্যবধান কমায় সাম্পডোরিয়া। তার পরের মিনিটেই ডুরিসিচের গোলে ম্যাচে সমতায় ফেরে সফরকারীরা।

কিন্তু বিরতির পর বদলে যায় য়্যুভেন্তাস। ৬৪ মিনিটে দলকে আবারও লিড এনে দেন রাবিওট। তার পাঁচ মিনিট পর পেনাল্টি পায় য়্যুভেন্তাস। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভ্লাহোভিচ। কিন্তু ম্যাচে যোগ করা সময়ে দলের জয় নিশ্চিত করেন মাতিয়াস সোলে।

এই জয়ে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে উঠে এল য়্যভেন্তাস। সমান ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে রয়েছে সাম্পডোরিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...