তারকা ক্রিকেটার বাদ দিয়ে আয়ারল্যান্ড বিপক্ষে দল ঘোষণা করলো বিসিবি
তবে বিসিবির ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জাকির হাসান।
বিপিএলের সর্বশেষ আসরে দারুণ খেলেছেন জাকির। এই পারফরম্যান্সেই জাতীয় দলের দরজা খুলে গেছে তার। যদিও মাহমুদউল্লাহকে বাদ দেয়া হয়েছে কিনা বিশ্রাম দেয়া হয়েছে এই ব্যাপারে বিস্তারিত জানায়নি বিসিবি।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দলঃ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং জাকির হাসান।
