| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে যা বললেন সাবেক দলপতি মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১২ ২১:৪৯:১০
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে যা বললেন সাবেক দলপতি মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোন সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ ১২ মার্চ বিকাল তিনটায় মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ।বাংলাদেশ সময় বিকাল ৩ টায় ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে রীতিমতো বাংলাদেশ ক্রিকেটে এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট বিশ্বে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সাথে বাংলাদেশ রীতিমতো দূর্দন্ত ম্যাচ খেলে সিরিজ জয় করে নেন। এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেন বাংলাদেশ।

এই দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাট করে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিপাকে পড়ে ১১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে নাজমুল হোসেন শান্তর হার না মানা দায়িত্বশীল ইনিংসে ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে সাকিবের দল।

ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে সিরিজ জয়ের অনুভূতি জানান মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়কের মতে, তরুণদের নিয়ে গড়া দল হওয়ায় এবারের অর্জনের মাহাত্ম্য আলাদা। তিনি লিখেন, “অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ।

তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল, হাথুরুসিংহে ও সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরী।

তরুণদেরকে এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশাআল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিল। যদিও এটা একান্তই আমার মতামত। শান্ত “ইউ বিউটি ম্যান”, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...