| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্লেষণ: মিরাজের স্পিনের কাছে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১২ ১৭:১৫:৫২
বিশ্লেষণ: মিরাজের স্পিনের কাছে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ

আজ রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সাকিব। বোলাররা সাকিবের বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন। নির্ধারিত ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১০ উইকেট হারিয়ে ১১৭ রান।

ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান ও ফিল সল্ট ভালো শুরু করেন। কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ান তাসকিন আহমেদ। দলের ১৬ রানে ডেভিড মালানকে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম ধাক্কা দেন এই ফাস্ট বোলার। ড্রেসিংরুমে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৫ রান।

প্রথমে মালানকে হারালেও খুব বেশি চাপে নেয়নি ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগোচ্ছিলেন ফিল সল্ট। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন মঈন আলি। তবে আক্রমণে এসেই ফিল সল্টকে ফেরান সাকিব আল হাসান। সল্টকে সরে যেতে দেখে অফ স্টাম্পের ওপর বল রেখেছিলেন সাকিব। সে বলে টার্নের সঙ্গে ছিল বাউন্স। গতি বৈচিত্র্যে ডানহাতি ব্যাটারকে পরীক্ষায় ফেলছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেই পরীক্ষায় ব্যর্থ হয়ে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন সল্ট।

ধারাবাহিকভাবে ওপেনিংয়ে জস বাটলার আজ খেলতে নেমেছিলেন চারে। তবে ব্যাটিং অর্ডার বদলে সুফল পেলেন না। টানা দ্বিতীয় ম্যাচে হাসান মাহমুদের ইয়র্কারে কাটা পড়লেন। আগের ম্যাচে ক্যাচ আউট হলেও এবার হলেন বোল্ড। হাসান মাহমুদের স্বপ্নের মতো ডেলিভারির কোনো জবাব ছিল না ইংলিশ অধিনায়কের কাছে। ৬ বলে ৪ রান করে ফিরলেন সাজঘরে।

মূলত মেহেদি হাসান মিরাজের স্পিনে কুপোকাত হয় ইংল্যান্ড ক্রিকেট দল। ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন মিরাজ। মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস ও ক্রিস জর্ডানকে আউট করে সাজঘরে ফেরান বাংলাদেশ দলের এই অফ স্পিনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...