| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সালাহর পেনাল্টি মিসে লিভারপুলের হার, জানুন আলস রহস্য

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১২ ১৪:৪২:৪১
সালাহর পেনাল্টি মিসে লিভারপুলের হার, জানুন আলস রহস্য

আশ্চর্যের ব্যাপার পরের ম্যাচেই তারা আবারও খেই হারিয়েছে। তবে লিভারপুলের ম্যাচ হারের সঙ্গে বড় আক্ষেপের বিষয় সালাহ’র পেনাল্টি মিস। লিগ টেবিলের নিচের দিকের দল বোর্নমাউথ ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে।

লিভারপুল দুই ম্যাচ জয় ও এক ড্র’য়ে টেবিলের ওপরের দিকে উঠে আসে। স্বাভাবিক ছন্দে খেলে তারা গতম্যাচেই ইতিহাসগড়া জয় পায় রেড ডেভিলসদের হারিয়ে। অথচ ডেভিলসরা লিগে আগে থেকেই সালাহদের চেয়ে ভালো অবস্থানে আছে।

১১ মার্চ গভীর রাতে লিগ টেবিলের নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করার সুযোগ ছিল সালাহদের সামনে। কিন্তু আগের খেলার হিরো এই ম্যাচে পুরো ভিলেন বনে গেলেন। কেননা তার পেনাল্টি মিসই হারের আলোচনাকে চাপিয়ে গেছে। প্রথমার্ধেই ভার্জিল ফন ডাইক হেড থেকে একটা সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন, অ্যান্ডি রবার্টসনকে ঠেকিয়ে দিয়েছেন বোর্নমাউথের গোলরক্ষক নেতো।

এরপর কোডি গাকপোর বল জালে যাওয়ার পরেও গোল বাতিল হয়ে গেছে অফসাইডের কারণে। এভাবে লিড বাড়ানো তো দূরে থাক, উল্টো পিছিয়ে পড়ে ক্লপের শিষ্যরা। খেলার ২৮ মিনিটে উইঙ্গার ড্যাঙ্গো ওয়াত্তারার পাস থেকে বল পেয়ে বোর্নমাউথকে এগিয়ে দেন ফিলিপ বিলিং। সেই গোল প্রথমার্ধে তো নয়ই, পুরো ম্যাচেই শোধ করতে পারেনি লিভারপুল। যদিও তারা বেশ ভালো সুযোগ পেয়েছিল।

বিরতির পর গোল ব্যবধান ঘুচাতে লিভারপুল মরিয়া হয়ে ওঠে। তবে স্নায়ু ধরে রেখে চাপ সামলে গেছে বোর্নমাউথ । ৬৮ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগও পেয়ে যায় ক্লপের দল। দিয়েগো জোতার শট বোর্নমাউথের ডি বক্সের থাকা ডিফেন্ডার অ্যাডাম স্মিথের হাতে লাগে। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু সালাহ নেন এক হাস্যকর শট। সেটা গোলমুখে থাকা তো দূরের কথা, বাঁ-পাশ দিয়ে অনেক ওপরে উড়ে চলে যায়। পুরো ক্যারিয়ারেই সম্ভবত এর চেয়ে বাজে পেনাল্টি শট নেননি সালাহ। এমন সুযোগ নষ্ট করার পর আর ম্যাচে ফেরা যায় নাকি!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...