| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শুভমান গিলের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১২ ১২:১২:১৬
শুভমান গিলের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়

দীর্ঘদিন ধরে ব্যর্থ কেএল রাহুলকে বসানোর দাবি উঠেছে। কিন্তু রোহিত শর্মার অতীত রেকর্ডের দিকে তাকিয়ে রাহুল দ্রাবিড় তাকে সুযোগ দেওয়ার দাবি জানান। বিদেশের মাটিতে তার ভালো রেকর্ড দেখে তাকে সুযোগ দেওয়ার কথা বলেন। ফর্মের বাইরে থাকা সত্ত্বেও তারা তাকে আরও সুযোগ দিতে চায়। কিন্তু বিভিন্ন মহলের চাপে তাকে অপসারণ করা হয়।

এরপর শুভমান গিল তৃতীয় ম্যাচে সুযোগ পান। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। এরপর চতুর্থ টেস্টে রান পেলেন। ২০২৩ সালে টেস্টে ছন্দ খুঁজে পেলেন। সঙ্গে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেলেন। গুরুত্বপূর্ণ সময়ে তিনি ২৩৫ বলে ১২৮ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১২টা চার ও একটা ছয়। শুরুতেই রোহিত শর্মাকে হারানোর পর ভারতের ব্যাটিং যখন নড়বড়ে তখন তিনি দলকে টানেন।

তার এই ব্যাটিং দেখে তাঁর প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “এটা ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট। গত তিনটে ম্যাচে পিচ কঠিন ছিল, এটা সঠিক উইকেট। তাই ভালো ব্যাটিং করেছে। তবে শুভমানের ইনিংস প্রশংসনীয়। ও দারুণ ছন্দে রয়েছে।” এরপর টি-২০ ও টেস্টের তুলনা টেনে তিনি বলেন, “দুটোই আলাদা ধরনের। আমাদের টেস্ট ক্রিকেটকে ঠিকঠাক দিকে নিয়ে যেতে হবে, এটা গুরুত্বপূর্ণ।”

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৮০ রান তোলে। উসমান খোয়াজা ১৮০ ও ক্যামেরন গ্রিন ১১৪ রান করেন। দুদিন ব্যাট করে তারা এই রান তোলে। তৃতীয় দিনের শেষে ভারত পিছিয়ে রয়েছে ১৯১ রানে। ফলে চতুর্থ দিনে এই রানটা করে এগিয়ে যেতে হবে। তা না হলে দ্বিতীয় ইনিংস খেলা হবে না। যেহেতু হাতে দুটো দিন। ফলে ম্যাচটা কোনও দলের পক্ষে জেতাটা কঠিন হতে চলেছে। ব্যাটিং সহায়ক পিচে দ্রুত উইকেট নেওয়াটা কঠিন বলে মনে করছেন অনেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...