| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার সভাপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক ঘুষের অভিযোগ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১৮:০৭:১৮
বার্সেলোনার সভাপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক ঘুষের অভিযোগ

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের খবরে এ তথ্য জানানো হয়েছে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এক বিবৃতির বরাত দিয়ে তারা জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছে।

রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনার বিরুদ্ধে তাদের প্রসিকিউটর অফিসের করা আনুষ্ঠানিক অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। যেখানে টেকনিক্যাল রেফারি কমিটির সহ-সভাপতি জোসে মারিয়া এনরিক নেগরেইরাকে ঘুষ প্রদানের অভিযোগ উঠেছে বার্সার সভাপতির (হুয়ান লাপোর্তা) বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আগামীকাল (১২ মার্চ) স্প্যানিশ সময় দুপুর ১২টায় রিয়ালের বোর্ড ডিরেক্টরের আদেশে বৈঠক ডাকা হয়েছে। নতুন করে সৃষ্ট ঘুষ কেলেঙ্কারির বিষয়ে রিয়াল মাদ্রিদ কোন অবস্থান নেবে, সেই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত শুক্রবার (১০ মার্চ) বার্সেলোনার একটি আদালতের শুনানিতে জানানো হয়, বার্সেলোনা ক্লাবের সাবেক কর্মকর্তা এবং নেগরেইরাকে দুর্নীতি, বিশ্বাস লঙ্ঘন এবং মিথ্যা ব্যবসায়িক রেকর্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে।

স্পেনের গণমাধ্যমের দাবি, ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভকে’ বার্সেলোনা অর্থ প্রদান করে বলে জানতে পেরেছে স্পেনের প্রসিকিউটর অফিস।

ওইসব প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার ৭২৮ ইউরো, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ৭৫২ ইউরো ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ২০০ ইউরো ওই কোম্পানিকে প্রদান করে বার্সেলোনা। কোম্পানিটির কর নিরীক্ষণের পর তদন্ত শুরু হয় এবং নেগরেইরা ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউটর অফিস। সেই জিজ্ঞাসাবাদের পরই অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...