| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পরপর চার ম্যাচে হেরে অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত স্মৃতি মান্ধানার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১৬:৫০:৩৮
পরপর চার ম্যাচে হেরে অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত স্মৃতি মান্ধানার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরপর চারটে ম্যাচ হেরে মানসিক দিক থেকে ভালো জায়গায় নেই। শেষ ম্য়াচে ইউপির বিরুদ্ধে হারের পর স্মৃতি বলেন, “শেষ চারটে ম্যাচের পর আমার মনে হয়েছে, টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাদের শুরু থেকে রান করতে হবে। আমরা ভালো শুরু করেছি কিন্তু ঘনঘন উইকেট হারিয়েছি। আমি হারের দায় নিজের উপরে নিচ্ছি।”

স্মৃতি মান্ধানা দলের পরিকল্পনা সম্পর্কে বলেন, “আমরা এই বিষয়ে ম্য়াচের আগে আলোচনা করেছি। পরিকল্পনা করেছিলাম ওভারে ৭-৮ রান করে করব। কিন্তু সেটা কাজে লাগেনি। টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাদের ভালো রান করতে হবে। আমরা ব্যালেন্সড দল তৈরি করতে চেয়েছিলাম, সবার সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। কিন্তু সাফল্য আসেনি।”

আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ঘুরে দাঁড়াতে চান। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের ঘটনা তাঁর সঙ্গে আগেও হয়েছে। ফলে চারটে ম্যাচ হারলেও তিনি ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী। নিজেদের ভুলত্রুটি শুধরে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবেন বলে আশাবাদী।

খেলার প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করে ১৩৮ রান। ১৯.৩ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৪ রান করে স্মৃতি মন্ধানা আর ৫২ রান করে এলিস পেরি। ইউপির হয়ে চারটে উইকেট নেন সোফি একলেস্টোন। ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। ১টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়।

ইউপি ওয়ারিয়র্জ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ১৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। ৯৬ রান করেন এলিসা হিলি। দেবিকা বৈদ্য করেন ৩৬ রান। ম্যাচের সেরা এলিসা হিলি বলেন, “আমি বোলারদের উপর খুব খুশি, ম্য়াচের আগে আমি ভেবেছিলাম ওদের ২০০-র মধ্যে আটকে রাখব। তবে ১৪০-এর নিচে আটকাতে পেরে ভালো লাগছে। জিততে গেলে স্পিনারদের লাগত, ভালো ব্যাটিং উইকেটে স্পিনাররা ভালো ব্যাটিং করেছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...