দর্শকদের 'জয় শ্রীরাম' স্লোগানে হতবাক মহম্মদ শামি
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১৬:২২:২৭
আহমেদাবাদের বর্ডার গাভাসকর ট্রফিতে স্পিনারদের সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করছেন মহম্মদ শামি । নাগপুর ও দিল্লির পর এবার আহমেদাবাদ টেস্টেও দাপটের সঙ্গে বাইশ গজে আগুন ঝরালেন টিম ইন্ডিয়ার তারকা জোরে বোলার। কিন্তু এহেন 'সহেসপুর এক্সপ্রেস'-কে এতটা অপমানিত হতে হবে, কে জানত! চতুর্থ টেস্টের প্রথম দিন ফিল্ডিং করতে নামার সময় শামিকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে উঠেছিল 'জয় শ্রীরাম' স্লোগান।
ওই ঘটনার পরে, বিসিসিআই কিংবা গুজরাত ক্রিকেট সংস্থা থেকে কোনও বার্তা দেওয়া হয়নি।
