| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়ছে স্বাগতিক নিউজিল্যান্ড, জানুন সবশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১৪:৩০:৫০
ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়ছে স্বাগতিক নিউজিল্যান্ড, জানুন সবশেষ স্কোর

তৃতীয় দিন ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড শুরু করেছিল ১৬২ রান নিয়ে। ৪০ রান নিয়ে মিচেল ও ৯ রান নিয়ে অপরাজিত ছিলেন মাইকেল ব্রেসওয়েল। ব্রেসওয়েল পরে করেন আর মাত্র ১৬ রান। কিন্তু সেঞ্চুরি তুলে নেন মিচেল। শেষ পর্যন্ত ১৯৩ বলে ১০২ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তিনি। অন্যপ্রান্তে তাকে সময় দেন টিম সাউদি ও হেনরি।

হেনরি সেঞ্চুরির দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিলেন। ৭২ রানে তাকে শিকারে পরিণত করেন আসিথা ফার্নান্দো। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছয়ের মার। ওয়েগনার করেন ২৭ রান। শ্রীলঙ্কার হয়ে ফার্নান্দো ৪টি, লাহিরু কুমারা ৩টি, রাজিথা ২টি ও জয়াসুরিয়া একটি উইকেট পান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে লঙ্কানরা। এরই মধ্যে ব্লেয়ার তিকনার তোপে তারা ৩ উইকেট হারিয়ে ফেলেছে। ওশাদা ফার্নান্দো ২৮, দিমুথ করুনারত্নে ১৭ ও কুশাল মেন্ডিস ১৪ রান করেন। তিনজনের উইকেটই নিয়েছেন তিকনার।

প্রথম ইনিংসে ৩৫৫ রান করেছিল শ্রীলঙ্কা। ওই ইনিংসে করুনারত্নে ও কুশাল মেন্ডিস হাফসেঞ্চুরি করেন। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন দলপতি সাউদি। ৪টি উইকেট পান ম্যাট হেনরি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...