| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নেইমারের অস্ত্রোপচার সফল, জানুন বিস্তারিত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১৪:১৩:২২
নেইমারের অস্ত্রোপচার সফল, জানুন বিস্তারিত

অবশেষে স্বস্তির খবর এলো। সফল অস্ত্রোপচারের পর ভালো আছেন নেইমার। এমনটাই জানিয়েছেন তার ক্লাব প্যারিস সেন্ট-জিন। তবে ব্রাজিলিয়ান পোস্টার বয় কবে অ্যাকশনে ফিরবেন সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি পিএসজি।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে লিগ ওয়ানের খেলায় গুরুতর ইনজুরিতে পড়েন নেইমার। ইনজুরির পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। পিএসজি বনাম লিলের মধ্যকার ম্যাচে তখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। এমন সময় নেইমারের গোড়ালিতে ফাউল করেন লিলের বেঞ্জামিন আন্দ্রে। এরপর রেফারি ম্যাচ শুরু করে দিলেও দেখা যায় নেইমার গুরুতর আহত। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন হুগো একিটিকে।

নেইমারের পায়ের গোড়ালির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। সেখানে দেখা যায় ফাউলের সময় তার গোড়ালি অদ্ভুতভাবে বেঁকে গেছে।

নেইমারের এই চোটটি বিশাল ধাক্কা হয়ে দেখা দেয় পিএসজির জন্য। কেননা কিছুদিন পরই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয় তারা। প্রথম লেগে ১-০ গোলে হারা পিএসজি পরের লেগে হারে ২-০ গোলে।

বায়ার্নের বিপক্ষে দুই লেগে ৩-০ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় পিএসজি। হারের পর পিএসজির অনেকেই নেইমারের অভাবের কথা উল্লেখ করেন। কেউ কেউ হতাশাও প্রকাশ করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...