| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কুম্বলের অনবদ্য রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১১:৫৮:৩৯
কুম্বলের অনবদ্য রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন

ম্যাচ শুরু আগে দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানান স্বাগতিক দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ। শুধু তাই নয় ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়েছিলেন দুই প্রধানমন্ত্রী।

আজ তৃতীয় দিন এই সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংস শেষে ভারত জাতীয় দলের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলের দুটি রেকর্ড ভেঙেছেন সাম্প্রতিক সময়ে দারুন ফর্মে থাকা রবিচন্দ্রন অশ্বিন। এই বোলার নিজের ঘরের মাঠে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেয়া বোলার এখন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

প্রথম ইনিংসে ৪৮০ রান তুলেছে অজি বাহিনি। আর অশ্বিন নিয়েছেন ছয় উইকেট। এই উইকেটগুলো পাওয়ায় ঘরের মাঠে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অশ্বিন। আগে এটা ছিল কুম্বলের দখলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অশ্বিনের মোট উইকেটসংখ্যা ১১৩টি। অজিদের বিপক্ষে কুম্বলের উইকেটসংখ্যা ছিল ১১১টি। এদিক থেকেও স্বদেশী গ্রেটকে ছাড়িয়ে গেলেন অশ্বিন। যদিও এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেয়ার তালিকায় অশ্বিন আছেন ছয়ে। এই রেকর্ডে কুম্বলের চেয়ে এখনও পিছিয়ে তিনি।

টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নিয়েছেন সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান এই কিংবদন্তির ঝুলিতে আছে ৬৭বার পাঁচ উইকেট নেয়ার কীর্তি। তারপরই আছেন শেন ওয়ার্ন। ৩৭বার পাঁচ উইকেট নিয়ে দুইয়ে আছেন এই অজি কিংবদন্তি।

তিনে থাকা স্যার হ্যাডলি ৩৬বার পাঁচ উইকেট নিয়েছেন। চার নম্বরে আছেন কুম্বলে। তিনি ক্যারিয়ারে ৩৫বার এক ইনিংসে পাঁচ উইকেট বা এর বেশি দখল করেছেন। ৫ নম্বরে আছেন আরেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।

রঙ্গনা হেরাথ ৩৪বার পাঁচ উইকেট নিয়েছেন। এরপরই আছে অশ্বিনের নাম। ৩২বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। অবশ্য ইংলিশ পেসার জেমি অ্যান্ডারসনও ৩২বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তবে অশ্বিনের চেয়ে অ্যান্ডারসন ম্যাচ বেশি খেলায় পরিসংখ্যানে তিনি সাত নম্বরে আছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...