স্টিভেন স্মিথের ব্যাটিং যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় গাভাস্কার সমালোচনার মুখে
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার, যিনি ১৯৮৭ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, চলমান বর্ডার-গাভাস্কার সিরিজে বহুবার আলোচিত হয়েছেন। এবার সিরিজের শেষ টেস্টে ওজির অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
শেষ টেস্টের প্রথম দিনে চা বিরতির পর ক্রিজে ব্যাট করছিলেন স্মিথ।উমেশ যাদব কিছু শট খেলতে ব্যর্থ হওয়ার পর গাভাস্কার স্মিথের ব্যাটিং স্টাইল নিয়ে প্রশ্ন তোলেন। সহকারী ধারাভাষ্যকার ম্যাথিউ সে সময় হেইডেনকে বলেছিলেন, "আমি স্মিথকে বেশি ব্যাট করতে দেখিনি।"
বর্ডার-গাভাস্কার সিরিজে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৮৭৭ রান করেছেন স্মিথ। আর এই সিরিজের প্রায় প্রতিটি ম্যাচেই ধারাভাষ্য দিয়েছেন গাভাস্কার। স্মিথকে নিয়ে তার এমন মন্তব্যের পর সমালোচনায় মেতেছে ক্রিকেট ভক্তরা। গাভাস্কারের ক্রিকেট প্রজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অনেকের মতে, মাঝে মাঝেই আলোচনায় থাকতে ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেন তিনি।
আহমেদাবাদ টেস্টে খুব একটা ভালো করতে পারেনি ভারতীয় ফাস্ট বোলাররা। মোহাম্মদ শামী ও উমেশ যাদবরা ভারতের জার্সি পরে খেলার আদৌ যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেন গাভাস্কার।
ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার আরও বলেন, '৮০ ওভার পর নতুন বল নিয়ে প্রথম কয়েকটা ওভার যা করল, তা মানা যায় না। আরও ভালো বল করা উচিত ছিল তাদের। আমি জানি, এখানে প্রচণ্ড গরম এবং বোলাররাও ক্লান্ত। হাতে নতুন বল, গায়ে ভারতের জার্সি আপনাকে তো একটু ভালো খেলতেই হবে। কিন্তু নতুন বল পাওয়ার পর ফাস্ট বোলাররা হতাশ করেছে।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
