| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সৌদির ক্লাব ওহুদের বিপক্ষে লড়বে বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১১ ১১:০৮:২০
সৌদির ক্লাব ওহুদের বিপক্ষে লড়বে বাংলাদেশ

আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে মদিনায় নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল দল। আর টুর্নামেন্টের আগে নিজেদের দক্ষতা দেখাতে ওহাদের বিপক্ষে মাঠে নামবে জামাল-তপুরারা।

সৌদি আরবে শুক্রবার ছুটির দিনেও ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। সকালে, প্রধান কোচ জাভিয়ের ক্যাব্রেরা দলের হোটেলে খেলোয়াড়দের সাথে একটি পৃথক অধিবেশন করেন। ওহাদের বিরুদ্ধে নিজের পরিকল্পনার কথা জানালেন খেলোয়াড়দের। এরপর তারিক কাজিরা মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেন।

বিকেলে প্রায় দুই ঘণ্টার অনুশীলন করেছে লাল সবুজের দল। আর এই ম্যাচের মাধ্যমে দলের বর্তমান পরিস্থিতি পরখ করে নিতে চান বাংলাদেশ হেড কোচ।

বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেন, 'এখানে আমাদের ভালো সময় কেটেছে। ত্রিদেশীয় টুর্নামেন্টে আমরা যে কৌশলে খেলতে চাই তা বুঝে নেয়ার যথেষ্ট সময় পাচ্ছি। আমরা খুবই ভাগ্যবান, আমরা ওহুদের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এই দলটা কিছুদিন আগে মিশরের বিপক্ষে খেলেছে। ম্যাচটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে আমরা কোথায় আছি? ছেলেরা কৌশল কতটা বুঝল, সেটা জানার সুযোগ থাকছে এই ম্যাচে।'

এদিকে ম্যাচটা প্রস্তুতির হলেও, ওহুদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, 'স্কোয়াডের সবাই অনেক উদ্দীপিত। আমরা সবাই অপেক্ষা করছি আগামীকালের (শনিবার) ম্যাচের জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, আমরা এই ম্যাচ থেকে ভালো একটা ফল পাব।'

২২ মার্চ সিলেটে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ব্রুনাই ও সিশেলেস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...