হঠাৎ সমালোচনার কেন্দ্রে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি
আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরোম রোথেন আরও বলেন যে ফরাসি ফুটবলার মেসিকে ক্লাবে যোগ দিতে না পারলে বার্সেলোনায় ফিরে যেতে বলেছিলেন।
কোটি কোটি টাকা খরচ করেও পিএসজির কোনো সমাধান নেই। প্যারিসিয়ানরা চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার গল্প লিখতে পারে না। বারবার ক্লাবের আধিপত্যের লড়াই থেকে সরে আসতে হয়েছে মেসি-নেইমারদের। আর তাতেই তোপের মুখে পড়তে হয় লিওনেল মেসিকে। বায়ার্ন তারকা থমাস মুলারের পর এবার মেসির সমালোচনা করলেন পিএসজির সাবেক উইঙ্গার জেরোম রোথেন।
বার্সেলোনার সাথে সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে পাড়ি জমানোর পর রোথেন মেসিকে নিয়ে নানা ধরনের কটূক্তি করেছিলেন। মেসিকে দলে ভেড়ানো পিএসজির ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পর আবারও মেসির দিকেই তীর ছুড়েছেন। মেসি দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে হাল ধরতে সবসময়ই ব্যর্থ হন বলেও মন্তব্য করেছেন এই ফরাসি উইঙ্গার।
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সেই সম্মান তিনি কখনোই ক্লাবের প্রতি প্রদর্শন করেন না। ক্লাবের দায়িত্ব নিতে না পারায় ক্ষুব্ধ হয়ে লিওকে বার্সেলোনায় ফিরে যেতে বলেন তিনি। আরএমসি স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিক্রিয়া জানান রোথেন।
জেরোম রোথেন বলেন, 'মেসি কখনোই তাকে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করতে চান না। তিনি ক্লাবের সঙ্গে মানিয়ে নেয়ার কথা বললেও, মানিয়ে নেননি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসি হারিয়ে যায়। বিশ্বকাপে তার গতিবিধি আমরা দেখেছি। জাতীয় দলের প্রতি যে সম্মান তিনি দেখান, ক্লাবের প্রতি কিছুটা হলেও তার সম্মান জানানো উচিত। কারণ, ক্লাব তাকে মান ও বেতন দিচ্ছে। সবাই ভেবেছিল, মেসি বায়ার্নের বিপক্ষে শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, কিন্তু তিনি একেবারেই নিষ্প্রভ ছিলেন। পিএসজির সঙ্গে মেসি চুক্তি বাড়ালে আমি কখনোই পার্ক দে প্রিন্সেসে পা রাখব না।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
