| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কাতার বিশ্বকাপে সেই অবিশ্বাস্য গোল সেভ নিয়ে মুখ খুললেন মার্টিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১০ ১০:৫৭:৩৩
কাতার বিশ্বকাপে সেই অবিশ্বাস্য গোল সেভ নিয়ে মুখ খুললেন মার্টিনেজ

খেলার নির্ধারিত সময়ের প্রায় শেষের দিকে বক্সের ভেতর আর্জেন্টিনা গোলকিপারকে সামনাসামনি একা পেয়ে গিয়েছিলেন মুয়ানি। চলতি বলে ভলি করে শটও নিয়েছিলেন, কিন্তু এই বিশ্বসেরা গোলরক্ষক মার্টিনেজ রীতিমতো জাদুবলে বাঁ পা দিয়ে বলটি ঠেকিয়ে দিয়েছিলেন। আর তাতে শুধু একটা গোলই রক্ষা পায়নি, একটা বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে পেরেছিল মেসির আর্জেন্টিনা।

মার্টিনেজ বলেন, 'আমি কিছুটা চাপে ছিলাম। আপনি দেখবেন, আমার বাম হাত এবং আমার বাম পা পাশা-পাশি পোস্টে ছিল কারণ আমি প্রার্থনা করছিলাম এবং ভাবছিলাম যে বলটি সেখানে যাবে। আমি আমার মুখ নড়াচড়া করিনি, চোখ বন্ধ করে আমি ভেবেছিলাম 'আমার শরীরে বল এসে আঘাত করুক' এবং সেটিই হয়েছিল। আমি কখনো মুখ ফেরাইনি। যদি বল আমার এখানে (তার নাকের দিকে ইশারা করে) আঘাত করে। আপনি জানেন যে, এটি নিশ্চিত করতে হবে বল যেন গোলপোস্টের ভেতরে না যায়। এটি সম্ভবত আমার ফুটবল ক্যারিয়ারের সেরা সেভ হবে।'

মূলত ফরাসি স্ট্রাইকার মুয়ানির সামনে বলটি পড়ে একটু বাঁক নিয়েছিল। মার্তিনেজ তা খেয়াল করেন। তার বাঁ পাশের ফাঁকা জায়গা পূরণ করতে ইচ্ছে করেই মুয়ানির সামনে আড়াআড়িভাবে পা বাড়িয়ে দেন তিনি। তাতে বল তার গায়ে লেগে আটকে যায়।

এরপর টাইব্রেকারে ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়নের স্বাদ পায় আর্জেন্টিনা। এরফলে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখতে পারে আলবিসেলেস্তারা। দলের পাশাপাশি সফল ছিলেন মার্টিনেজও। আসরে সেরা গোলাকিপারের পুস্কার জেতেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...