| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন, দেখেনিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৯ ১৬:০৪:৫৩
অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন, দেখেনিন সর্বশেষ স্কোর

আমদাবাদে সিরিজের শেষ টেস্টে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামছে। ভারত সিরাজকে বিশ্রাম দিয়ে দলে ফেরায় মহম্মদ শামিকে।

অস্ট্রেলিয়ার ইনিংস বিবরণ: ম্যাচের ১৫.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ট্রেভিস হেড। ৪৪ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৭টি চার।

ম্যাচের ২৩তম ওভারে পুনরায় শামিকে আক্রমণে আনে ভারত। নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন তিনি। ২২.২ ওভারে শামির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিররের কানা লাগিয়ে বসেন মার্নাস। বল ব্যাটে লেগে স্টাম্প ছিটকে দেয়। ২০ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ল্যাবুশান।

ম্যাচের ৬৩.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। ১৩৫ বলে ৩৮ রান করেন তিনি। মারেন ৩টি চার। অস্ট্রেলিয়া ১৫১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পিটার হ্যান্ডসকম্ব।

অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...