| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের কোচিং প্যানেলে স্যামুয়েল বদ্রি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৯ ১৫:০৫:৩২
ওয়েস্ট ইন্ডিজের কোচিং প্যানেলে স্যামুয়েল বদ্রি

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে। এই সফরে অন্তর্বর্তীকালীন কোচ আন্দ্রে কোলের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বদ্রি।

স্যামুয়েল বদ্রি বলেন, 'স্পিন পরামর্শক হিসেবে আগের যে দায়িত্ব, সেটিরই ধারাবাহিকতা ও আরেকটু বিস্তৃত দায়িত্ব এটি। ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে মুখিয়ে আছি আমি। ওদের কয়েকজনের সঙ্গে আমি খেলেছি, প্রায় সবাইকে খুব ভালোভাবে চিনি। সাউথ আফ্রিকায় চ্যালেঞ্জিং সফরে নিজেদের মেলে ধরতে চাই আমরা।'

বিগত ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন বদ্রি। ৬.১৭ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ৫৬টি উইকেট। বিশ্বজুড়ে খেলা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও দারুণ সফল তিনি।

ক্যারিয়ারে খেলা ১৯৭টি টি-টোয়েন্টিতে তার ইকোনমি রেট মাত্র ৬.০২! উইকেট নিয়েছেন ১৮৭টি। নিজ দেশে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৩৩টি লিস্ট এ খেলার অভিজ্ঞতাও আছে সাবেক এই লেগস্পিনারের।

ক্যারিবিয়ান দল অবশ্য এরই মাঝে দুই ম্যাচ টেস্ট সিরিজের একটি ম্যাচ খেলে ফেলেছে। যেখানে স্বাগতিকদের বিপক্ষে ৮৭ রানে হেরেছেও তারা। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে জোহানেসবার্গে, আগামী ৯ মার্চ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...