অস্ট্রেলিয়ার ব্যাটিং নৈপূণ্যে অসহায় ভারতের বোলাররা, জানুন সর্বশেষ স্কোর
আহমেদাবাদের সিরিজের শেষ টেস্টে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামছে। ভারত সিরাজকে বিশ্রাম দিয়ে দলে ফেরায় মহম্মদ শামিকে।
অস্ট্রেলিয়ার ইনিংস বিবরণ:
১৫.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ট্রেভিস হেড। ৪৪ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৭টি চার।
২৩তম ওভারে পুনরায় শামিকে আক্রমণে আনে ভারত। নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন তিনি। ২২.২ ওভারে শামির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিররের কানা লাগিয়ে বসেন মার্নাস। বল ব্যাটে লেগে স্টাম্প ছিটকে দেয়। ২০ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ল্যাবুশান।
৯টি বাউন্ডারির সাহায্যে ১৪৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উসমান খোয়াজা। ৪৯ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১২৮ রান। খোয়াজা ৫৬ ও স্মিথ ২৬ রানে ব্যাট করছেন।
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
