| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আট বছর শুধু পানি টেনেছি, এবার খেলতে চাই: স্যাম বিলিংস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৯ ১৪:১৪:২১
আট বছর শুধু পানি টেনেছি, এবার খেলতে চাই: স্যাম বিলিংস

গত ২০১৯ বিশ্বকাপের পর থেকে, বিলিংস যতবার ইংল্যান্ডের হয়ে খেলেছেন ততবারই ভালো করেছেন। উইকেটরক্ষক কাম ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ৯১.১২ এবং গড় ৪৭.৮৮।

তারপরও জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, দাভিদ মালানদের ভিড়ে জায়গা হচ্ছে না বিলিংসের। বাস্তবতা মেনে নিচ্ছেন বিলিংস নিজেও। ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি এবং সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বাটলারের সঙ্গে কথা বলেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঝুঁকেছেন তিনি।

বাংলাদেশ সফর মিস করছেন কিনা জানতে চাওয়া হলে বিলিংস বলেন, 'না। তবে সবাই ইংল্যান্ডের হয়ে খেলতে চায়। অবশ্যই সবাই চায়। তবে আমার বয়স এখন ৩১। ৮ বছর ধরে আমি পানি টেনেছি, এখন খেলতে চাই। উপভোগ করতে চাই। আমি ধারাবাহিকভাবেই খেলতে চাই এবং বেঞ্চে বসে থাকতে চাই না। ক্যারিয়ারের বাকি সময়টা আমি কাজে লাগাতে চাই।'

'এমন না যে আমি খেলতে চাইনি। রব কি এবং জস বাটলারের সঙ্গে এ নিয়ে আমার লম্বা কথা হয়েছে। আমি মনে করি, ক্যারিয়ারের এই অবস্থায় আমার ক্রিকেট খেলা উচিত। ইংল্যান্ড দলে জায়গা পাওয়া খুব কঠিন।'

'রান করলেই দলে জায়গা পাবেন'- এমন বার্তা পেয়েছিলেন বিলিংস। যদিও রান করার পরেও জাতীয় দলে অবহেলিতই থেকে গেছেন তিনি। এ নিয়ে খানিকটা আফসোসও আছে বিলিংসের মাঝে।

তিনি আরও বলেন, 'আমার মনে হয় দলে সুযোগ পাওয়ার জন্য আমি পর্যাপ্ত (রান) করেছি। উপমহাদেশের উইকেটে আমার খেলা ভালোই মানিয়ে যায়। যে বার্তাটি আমি পেয়েছিলাম তা হচ্ছে আপনি যদি রান করেন তাহলে যেকোনো ভাবেই আপনাকে দলে নেয়া হবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...