| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে তুলোধনা রোহিতের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১৭:০৯:৪৩
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে তুলোধনা রোহিতের

আজ বুধবার রোহিত বলেছেন, “সত্যি বলতে, দুটো ম্যাচ জেতার পর বাইরের কোনও লোক যদি বলেন যে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম, তা হলে সেটা নেহাতই ছাইপাঁশ কথা। আমরা চারটে ম্যাচেই নিজের সেরাটা দেব, এই ভাবনা নিয়েই নেমেছি। দুটো ম্যাচ জেতার পর কেউ হারতে চায় না। এটাই সারসত্য। সাজঘরের অংশ নন যাঁরা, সেই বাইরের লোকেরাই এই অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কথা বলেন। কারণ সাজঘরের ভেতরে কী হচ্ছে, সেটা তাঁরা জানেন না। আমরা প্রতি ম্যাচে ভাল খেলতে চাই। যদি তাতে কারও খারাপ লাগে বা অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হয়, তাতে আমরা পাত্তা দিই না।”

শান্ত স্বভাবের রোহিতকে এ ভাবে রেগে যেতে খুব কমই দেখা গিয়েছে। তা-ও আবার এমন একজনের বিষয়ে তিনি কথা বলেছেন, যিনি কিছু দিন আগেও ভারতীয় দলের কোচ ছিলেন এবং দলের নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা নিতেন। কেন তাঁর কথায় পাত্তা দিতে চান না, তা ব্যাখ্যা করতে গিয়ে রোহিতের সংযোজন, “রবি নিজেও কিছু দিন আগে সাজঘরের অংশ ছিলেন। উনি জানেন আমাদের মানসিকতা কোন জায়গায় থাকে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...